× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লপের শিষ্যদের গোল উৎসব, জাবির শাগরেদদের হোঁচট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ২২:৫৬ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৪ ২৩:০৫ পিএম

লিভারপুলের কোচ জুর্গেন ক্লপ ও বায়ার লেভারকুসেনের ফুটবল গুরু জাবি আলোনসো

লিভারপুলের কোচ জুর্গেন ক্লপ ও বায়ার লেভারকুসেনের ফুটবল গুরু জাবি আলোনসো

অন্যদিকে ইউরোপা লিগের শেষ ষোল পর্বের প্রথম লেগে দারুণ এক জয় ছিনিয়ে নিয়েছে লিভারপুল। কোচ জুর্গেন ক্লপের শিষ্যরা স্পার্তা প্রাগকে ৫-১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টের শেষ আটে এক পা দিয়ে রেখেছে।

দ্য রেড শিবিরের সঙ্গে টুর্নামেন্টের অন্য ম্যাচে জয়ের দেখা পেয়েছে এসি মিলানও। ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি ৪-২ গোলে ধরাশায়ী করেছে স্লাভিয়া প্রাহাকে।

তবে হোঁচট খেয়েছে জার্মান লিগ বুন্দেসলিগার শিরোপা জয়ের মিশনে এগিয়ে থাকা বায়ার লেভারকুসেন। মাঠের লড়াইয়ে চমক দেখিয়ে চলা কোচ জাবি আলোনসোর দলকে ২-২ গোলে রুখে দিয়েছে কারাবাগ।

অন্যদিকে দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম লেগে ন্যাশভিলের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে ইন্টার মিয়ামি। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকালে নাশভিলের মুখোমুখি হয়েছিল মিয়ামি। শুরুতেই একটি গোল হজম, বিরতির পর আরেকটি। এমন অবস্থায় পড়েও ঠিকই ঘিরে দাঁড়ায়। ড্রয়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি। 

মেসি তো তবু ড্র করে মাঠ ছেড়েছে। কিন্তু তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর ভাগ্যে সেটাও জোটেনি। পর্তুগিজ মহাতারকা নিজে মিস করেছেন একাধিক সুযোগ। সঙ্গে তার সতীর্থরাও বঞ্চিত হয়েছেন গোল থেকে। আর তাদের রক্ষণভাগের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই বাজে। এ কারণেই আল রায়েদের কাছে ৩-১ গোলের বড় হারের তেতো স্বাদ হজম করেছে রোনালদোর আল নাসর।

বৃহস্পতিবার রাতের এই দুঃস্বপ্নের হারে সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়েও অনেকটা পিছিয়ে পড়ল সিআর সেভেনের দল। দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের (৫৩) চেয়ে শীর্ষে থাকা নেইমার জুনিয়রের আল হিলাল (৬৩) চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে গেল পরিষ্কার ১০ পয়েন্টে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা