× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসি-সুয়ারেজের গোলে হার এড়াল মিয়ামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ১১:০৫ এএম

আপডেট : ০৮ মার্চ ২০২৪ ১২:৪৯ পিএম

মেসি-সুয়ারেজের গোলে হার এড়াল মিয়ামি

দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে নাশভিলের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে ইন্টার মিয়ামি।  শুক্রবার (৮ মার্চ) বাংলাদেশ সময় সকালে নাশভিলের মুখোমুখি হয়েছিল মিয়ামি। শুরুতেই একটি গোল হজম, বিরতির পর আরেকটি। এমন অবস্থায় পড়েও ঠিকই ঘিরে দাড়ায়। ড্র করে মাঠ ছাড়ে মিয়ামি। 

এদিন ম্যাচের চতুর্থ মিনিটে জ্যাকব শ্যাফেলবার্গের গোলে এগিয়ে যায়  ন্যাশভিলে। বিরতির পর প্রথম মিনিটে আরেক গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। গোলটিও করেন শ্যাফেলবার্গ। এর ঠিক ছয় মিনিট পর সুয়ারেজের পাস থেকে বাঁ পায়ের ভাসানো শটে জাল কাঁপান মেসি।

৮৩ মিনিটে বিপদে পড়তে পারতো মিয়ামি।  ন্যাশভিলর দেওয়া গোলটি ভিএআরে বাতিল হলে রক্ষা পায়। তারপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে হেড করে সুয়ারেজ জাল কাঁপান। এ নিয়ে দুই ম্যাচে তিন করেন উরুগুয়ান স্ট্রাইকার। আর মেসি চার ম্যাচে করলেন চতুর্থ গোল।

প্রতিপক্ষের মাঠে দুই গোল করায় কিছুটা এগিয়ে থাকলো  মিয়ামি। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় লেগে ঘরের মাঠে ন্যাশভিলেকে স্বাগত জানাবে তারা ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা