× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন জাদরান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ২১:৩০ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ২১:৫১ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন জাদরান

আফগানিস্তানের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের সাক্ষী তিনি। বেনোনিতে ২০০৯ সালের এপ্রিলের ঐতিহাসিক ম্যাচটিতে অংশ নিয়েছিলেন নূর আলী জাদরান। তিনি আফগানিস্তানের ২০১০ বিশ্বকাপ দলেরও গর্বিত সদস্য। দেশের জার্সিতে দুটি টেস্ট, ৫১টি পঞ্চাশ ওভারের ম্যাচ এবং ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে জাদরান এখন আর আফগানিস্তানের জাতীয় দলের রানিং খেলোয়াড় নন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ মার্চ) এক বিবৃতিতে জাদরানের বিদায়ের বিষয়টি জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

জাদরানের বেশ কয়েকটি ছবি কোলাজ করে দেশটির টুইটার পেজে পোস্ট করেছে। লিখেছে, ‘টপ অর্ডার ব্যাটার নূর আলী জাদরান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দেশের হয়ে দুটি টেস্ট, ৫১টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাটে তার রান ১৯৩০। যাতে আছে ১১ অর্ধশতক এবং একটি শতক।‘ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা