× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নদের হারিয়ে লিগ শুরু ঊষার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ১৯:১০ পিএম

চ্যাম্পিয়নদের হারিয়ে লিগ শুরু ঊষার

জয় দিয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ ২০২৩-২৪ শুরু করেছে ঊষা ক্রীড়া চক্র। আজ বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে ৫-১ ব্যবধানে হারিয়ছে ঊষা। জয়ী দলের পক্ষে মাহবুব হোসেন জোড়া গোল করেন। এছাড়া দলটির হয়ে তৈয়ব আলী, ইশরাত ইকতিদার এবং মোহাম্মদ শরিক সমান একটি করে গোল করেন। মেরিনার্সের হয়ে সোহানুর রহমান সবুজ এক গোল পরিশোধ করেন।

আজ ম্যাচের প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেরিনার্সের ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ । পঞ্চম মিনিটে ঊষার বিদেশি খেলোয়াড় মোহাম্মদ শরিকের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে ১-১ সমতায় ফেরে দল। মিনিট তিনেক পর তৈয়ব আলীর দারুণ ফিল্ড গোলে ব্যবধান বাড়িয়ে নেয় ঊষা । প্রথম কোয়ার্টারে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে দলটি।

দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। তবে দু’দলই এ সময় একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে। পুরো ম্যাচজুড়ে একাধিক পেনাল্টি কর্নার পেয়েও মাত্র একটি কাজে লাগাতে পেরেছে মেরিনার্স। খেলার চতুর্থ এবং শেষ কোয়ার্টারে গিয়ে আরো তিন গোল দেখেন মাঠে উপস্থিত দর্শকরা। ৪৭ মিনিটে ঊষাকে তৃতীয় গোলের স্বাদ দেন দলটির বিদেশি খেলোয়াড় ইশরাত ইকতিদার। ফিল্ড গোলে ব্যবধান ৩-১- এ বাড়িয়ে নেন। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে ৫৭ ও ৫৮ মিনিটে দারুণ দুটি ফিল্ড গোল করে মেরিনার্সকে ৫-১ গোলের লজ্জার স্বাদ দেন মাহবুব হোসেন।

পুরো ম্যাচে মেরিনার্স ১১টি পেনাল্টি কর্নার পেয়েছে। অন্যদিকে ঊষা পায় মাত্র ৩টি। তবে পেনাল্টি কর্নার কম পেলেও প্রায় হাফ ডজন ফিল্ড গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছে ঊষা। এই ম্যাচে ঊষার হয়ে ৪ জন বিদেশির বিপরীতে, মেরিনার্সের হয়ে খেলেছেন দুজন। এই জয়ের মধ্য দিয়ে ক্লাব কাপ হকিতে হারের বদল নিল ঊষা। ক্লাপ কাপে মেরিনার্সের কাছে ৮-৪ গোলের লজ্জার হারের তেঁতো স্বাদ পায় ঊষা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা