× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রোঞ্জ জেতা ঝুমুরকে নিয়ে অলিম্পিকের স্বপ্ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ১০:১১ এএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ১১:৪২ এএম

ঝুমা আক্তার

ঝুমা আক্তার

দুবাই থেকে উড়ে এলো সুখবর। প্যারা আর্চারিতে একটি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। প্যারা অলিম্পিকের কোটা টুর্নামেন্টে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে ঝুমা আক্তার পেয়েছেন এ সাফল্য।

ব্রোঞ্জপদক নির্ধারণী ম্যাচে ঝুমা হারিয়েছেন মার্কিন আর্চারকে। এর আগে তিনি এশিয়ান প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জেতেন।

ঝুমা স্কোর করেন ১৩৮। বিপরীতে যুক্তরাষ্ট্রের ওয়াল্লাসি তেরেসা লড়াই জমিয়ে তুলেছিলেন। তাতে কোনো লাভ হয়নি। ১৩৪ স্কোর করেও হার মানেন তেরেসা। তবে সেমিফাইনালে চমক দেখিয়ে পেরে ওঠেননি ঝুমা। ইতালিয়ান আর্চারের বিপক্ষে হার মানেন মাত্র ১ পয়েন্টের ব্যবধানে।

এশিয়ান প্যারা আর্চারির সঙ্গে প্যারা অলিম্পিকের বাছাইও হয়েছে। মূল অলিম্পিকে কম্পাউন্ড ইভেন্ট নেই। তবে প্যারা অলিম্পিকে আছে ইভেন্টটি। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল প্যারা আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি। 

প্যারা অলিম্পিকে খেলার সম্ভাবনা নিয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি চপল বলেন,‌ ‘কম্পাউন্ড নারী বিভাগে আমাদের যে অবস্থান, এতে প্যারা অলিম্পিক নিশ্চিত হওয়ার কথা। আনুষ্ঠানিক ঘোষণা এলে আমরা বিষয়টি নিশ্চিত করতে পারব।’

ঝুমা আক্তার গাছ থেকে পড়ে চোট পান। এ কারণে স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। হুইলচেয়ারই এখন তার জীবনের সঙ্গী। আগে খেলতেন বাস্কেটবল। গত বছর থেকে খেলছেন আর্চারি।

ভারতীয় কোচ নিশীথ দাসের তত্ত্বাবধানে কম্পাউন্ড বিভাগে দারুণ পারফরম্যান্স করে চলেছেন ঝুমা। দুবাই যাওয়ার আগে ঝুমাকে নিয়ে প্যারা অলিম্পিকে পা রাখার প্রত্যাশার কথা জানান নিশীথ। ব্রোঞ্জ জিতে সে আশা পূরণের পথে রয়েছেন ঝুমা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা