× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পেলেই জ্বলে ওঠেন ভিনিসিয়ুস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ০৪:১৭ এএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ১১:০৬ এএম

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পেলেই জ্বলে ওঠেন ভিনিসিয়ুস

আরবি লাইপজিগের মাঠ থেকে ১-০ গোলের ব্যবধানে জিতে এসেছিল রিয়াল মাদ্রিদ। তাতেই মিলেছে স্বস্তি। ঘরের মাঠে ১-১ ব্যবধানে ড্র করেও দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে কার্লো আনচেলত্তির দল। রিয়ালের হয়ে গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৩ ম্যাচে ১৪ গোল পেলেন ব্রাজিলিয়ান তারকা।

এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে যেন সেয়ানে সেয়ানে টক্কর লেগেছিল। আক্রমণ-প্রতি আক্রমণ। এভাবেই কেটেছে প্রথমার্ধ। সবই হচ্ছিল ঠিকঠাক। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না দুই দল। অবশেষে ৬৫ মিনিটে ডেডলক ভাঙেন  ভিনিসিয়ুস জুনিয়র। টনি ক্রুসের বাড়িয়ে দেওয়া বল নিয়ে বাঁ-প্রান্ত ধরে প্রতিপক্ষ শিবিরের কাছে চলে যান জুড বেলিংহাম। বক্সে থাকা ভিনির কাছে আলতো টোকায় বল পাঠিয়ে দেন। লক্ষ্য ভেদ করতে ভুল করেননি ভিনি। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

সমতায় ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি আরবি লাইপজিগ। মিনিট তিনেক পরই আরবানের গোলে স্বস্তির নিঃশ্বাস ফেলে জার্মান জায়ান্টরা।

গোল পেয়ে দ্বিগুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে লাইপজিগ। মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকে তারা। এক প্রকার প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে শেষভাগে। যোগ করা সময়ে দানি ওলমোর বল বারে না লাগলে ফল ভিন্ন হতে পারত।


এদিন যাচ্ছেতাই পারফরম্যান্স ছিল লস ব্লাঙ্কোসদের। পরিংখ্যানেও যা স্পষ্ট। ম্যাচে গোলের উদ্দেশ্যে ১১টি শট নিয়ে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। যেখানে লাইপজিগ নেয় ২০ শট। লক্ষ্যে ছিল চারটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা