× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানি ক্রিকেটারদের ‘সেনা প্রশিক্ষণ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১৬:২৭ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৪ ১৭:৪৩ পিএম

পাকিস্তানি ক্রিকেটারদের ‘সেনা প্রশিক্ষণ’

হারিস রউফ বল হাতে ছুটছেন। তার আগেই যেন ছুটেছে তার ভুঁড়ি। গেল ভারত বিশ্বকাপে ফিটনেস ইস্যুতে কম কটাক্ষের শিকার হয়নি পাকিস্তানি ক্রিকেটারেরা।  র‌্যাঙ্কি সেরা দল নিয়েও দ্রুত ছিটকে পড়া। কিংবা অন্তকোন্দল বেশ স্পষ্ট হয়েছে। এ নিয়ে তিতিবিরক্ত পিসিবি। 

বিশ্বকাপ চলাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিচালকের পদত্যাগ। কোচিং স্টাপ উলট-পালট। কিংবা অধিনায়কের সরে দাঁড়ানো আশু সংকেত না হলেও ঠিকই উত্তরণের উপায় খুঁজছে পিসিবি। ফিটনেস ঠিক রাখতে দেশটির সেনাবাহিনীর সঙ্গে ট্রেনিং ক্যাম্প করতে হবে বাবর আজম-রিজওয়ানদের।

পাকিস্তান সুপার লিগ পিসিএলে কড়া নজর রেখেছেন পিসিবির নবনিযুক্ত বোর্ডপ্রধান মোহসিন নাকভি। তার কাছে ক্রিকেটারদের পারফরম্যান্স ভালো লাগেনি। তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।  আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১০ দিন ট্রেনিং হবে ক্রিকেটারদের। গতকাল মঙ্গলবার ইসলামাবাদে এক হোটেলে এই ঘোষণা দেন নাকভি। পিএসএল শেষ হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে শুরু হবে এ ট্রেনিং। পিসিবি প্রধানের আশা, এ ট্রেনিং খেলোয়াড়দের ফিটনেস দ্রুত বাড়াতে সাহায্য করবে।

নাকভির কণ্ঠে হতাশ, ‘লাহোরে আমি যখন ম্যাচ দেখছিলাম, মনে হয়নি কেউ ছক্কা মেরে বল স্ট্যান্ডে পাঠাতে পারে। আমার তো মনে হয় বিদেশি খেলোয়াড় ঠিক মারতে পারবে। বোর্ডকে পরিকল্পনা করতে বলেছি যেন প্রত্যেক খেলোয়াড়রা ফিটনেস দ্রুতগতিতে পায়।’

তিনি  বলেন, ‘সামনে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ। এরপর ইংল্যান্ড ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি বিস্মিত। ‘কবে আমরা ট্রেনিং করব?’ কোনো সময় নেই। একটি ফাঁকা সময় পেয়েছি, কাকুলে (মিলিটারি অ্যাকাডেমি) ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল একটি ক্যাম্প আয়োজন করব। পাকিস্তান আর্মি ট্রেনিংয়ে সংশ্লিষ্ট থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা