× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অ-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৭:৪১ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১৯:০৭ পিএম

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (৫ মার্চ) ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে সাইফুল বারী টিটুর দল। 

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এবারের আসরে চারটি দল অংশগ্রহণ করছে। রবিন লিগ পদ্ধতিতে তিন ম্যাচ শেষে শীর্ষ দুই পয়েন্টধারী দল ফাইনাল খেলবে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে। নেপাল ও ভারতের পয়েন্ট তিন। ভুটান দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। নেপাল ও ভারতের মধ্যকার খেলায় জয়ী দল ১০ মার্চ ফাইনালে বাংলাদেশের সঙ্গী হবে। দুই দলের খেলায় ড্র হলে হবে অন্য হিসাবনিকাশ। অন্যদিকে ৮ মার্চ বাংলাদেশ-ভুটান ম্যাচ স্রেফ আনুষ্ঠানিকতা।

মঙ্গলবার খেলার প্রথমার্ধে আলফি আক্তারের গোলে লিড নেয় বাংলাদেশ। ৫০ মিনিটে ভারতের একটি আক্রমণ পোস্টে লাগে। চার মিনিট পর বক্সের ডান প্রান্তের কোণা থেকে ভারতের ফরোয়ার্ড আনুষ্কা কুমারীর শট বাংলাদেশের জালে জড়ায়। এরপর আরও দুই গোল দিয়ে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ৩-১ ব্যবধানে। সমতায় থাকা ম্যাচে সুরভী আকন্দ প্রীতির গোলে লিড নেয় বাংলাদেশ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাসের গোলে ভারতকে চূড়ান্ত হতাশায় ডোবায় জুনিয়র বাঘিনীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা