× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাসসেরার লড়াইয়ে জয়সওয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ২০:৪৪ পিএম

মাসসেরার লড়াইয়ে জয়সওয়াল

ফেব্রুয়ারি মাস দারুণ কেটেছে যশস্বী জয়সওয়ালের। ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরিতে খেরো খাতায় লেখেন ইতিহাস। আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায় প্রথমবার মনোনয়ন পেয়েছেন ভারতের এ ওপেনার। তার সঙ্গে লড়াইয়ে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর তৃতীয় টেস্টে আরেকটি ডাবল স্পর্শ করেন জয়সওয়াল। এরই মধ্যে ২০২৩-২৫ চক্রে আইসিসির লিডিং রান স্কোরারও বনে গেছেন। গত মাসে তিনি ১১২ গড়ে রান করেছেন ৫৬০। তাতে ছিল ২০টি ছক্কা।  

গত মাস দারুণ কেটেছে কেন উইলিয়ামসনেরও। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম কোনো টেস্ট সিরিজ জয়ে মূল অবদানটা ছিল তার। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টেই করেন দুটি সেঞ্চুরি। গেল মাসে লঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কাও ছিলেন দুর্দান্ত। প্রথম শ্রীলঙ্কান হয়ে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন। আফগানিস্তানের বিপক্ষে পাল্লেকেলেতে ২৫ বছর বয়সি ১৩৯ বলে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তারপর দৃষ্টিনন্দন সেঞ্চুরিতে শেষ করেছেন সিরিজ। ১০১ বলে খেলেছেন ১১৮ রানের ইনিংস।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা