× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরিফুলের ‘টাইমড আউট’ উদযাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ১৯:০৯ পিএম

শুরুতেই উইকেট তুলে নিয়েছিলেন শরিফুল  সংগৃহীত ছবি

শুরুতেই উইকেট তুলে নিয়েছিলেন শরিফুল সংগৃহীত ছবি

শরিফুল ইসলামকে সময় দেননি আভিষ্কা ফার্নান্দো। ফুল ওয়াইড লেন্থের বলটি সজোরে হাঁকিয়ে বাউন্ডারি ছাড়া করেন। ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই বেরধক মার খেয়ে দমে যাননি টাইগার পেসার। পরের বলেই এনেছিলেন দারুণ উদযাপনের উপলক্ষ। যা চড়িয়ে দিয়েছে ম্যাচের উত্তেজনার পারদ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ততক্ষণে দর্শকরা ঠিকঠাক বসে উঠতেও পারেননি। তখনই শরিফুলের প্রথম আঘাত। বাউন্সের সঙ্গে কিছুটা বাইরের দিকে করা বলটি পড়তে পারেননি ফার্নান্দো। ৪ রান করেই ধরা পড়েন লিটনের হাতে। তখনই হাতে আঙুল দেখিয়ে ‘টাইমড আউটের’ উদযাপন করেন শরিফুল।

ক্রিকেট সম্পর্কে প্রাথমিক খোঁজখবর রাখেন যারা, তারা প্রায় প্রত্যেকেই টাইমড আউটের নাম শুনেছেন নিশ্চিত। বিশ্বকাপের আটত্রিশতম ম্যাচে লঙ্কান ব্যাটার ম্যাথুসকে টাইমড আউট করেন বাংলাদেশের ফিল্ডাররা। বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা সেবারই প্রথমবার।

গত বছর ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানকে আউট করার পর টাইমড আউটের উদযাপন করেছিলেন ম্যাথুস। এরপর থেকেই দুদলের লড়াইয়ে উদযাপনে বাড়তি মাত্রা চড়িয়েছে ‘টাইমড আউট’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা