× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাওয়ার প্লের পর খাপছাড়া বাংলাদেশ

প্রবা প্রতিবেদক, সিলেট থেকে

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ১৭:৩৩ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৪ ১৯:১৬ পিএম

লঙ্কান অধিনায়কের ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা     ছবি: এক্স

লঙ্কান অধিনায়কের ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা ছবি: এক্স

৬ ওভার, ৪৫ রান, দুই উইকেট। পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার দেখানোই বটে! তাসকিন-শরিফুলের দুর্দান্ত স্পেলের পর অবশ্য প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা।

সিলেটে লঙ্কান ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট তোলা শরিফুল ইসলাম ২ ওভারে এখন অবধি খরচ করেছেন ১৫ রান। নিয়েছেন আভিষ্কা ফার্নান্দোর উইকেট। তাসকিন সাড়ে ছয় গড়ে রান দিয়ে ২ ওভারে ফিরিয়েছেন কামিন্দু মেন্ডিসকে। তবে চতুর্থ উইকেট জুটিতে চাপ সামলে নিয়েছেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। দুজনের অবিচ্ছন্ন জুটিতে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ৬৭ রান।

এই প্রতিবেদন লেখা অবধি কুশল ব্যাট করছেন ২২ রানে, সাদিরার ব্যাটে জমা হয়েছে ২০ রান। ইনিংসের ৯ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৭২ রান।

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে অনিক

আলিস আল ইসলামের হঠাৎ ইনজুরিতে ডাক পড়ে জাকের আলী অনিকের। স্পিনারের বদলি উইকেটরক্ষক ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই একাদশে সুযোগ পেয়েছেন। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে মারকাটারি লড়াই। একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম। দুদলের একাদশেই থাকছে তিনজন করে পেসার।

টস জিতে শান্ত যুগের শুরু

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে ১৩ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। জয়ের পাল্লা অবশ্য লঙ্কানদের দিকেই ভারী। তারা জিতেছে ৯ ম্যাচ। বাংলাদেশের জয় ৪ ম্যাচ। বাংলাদেশ এখন পর্যন্ত শ্রীলঙ্কাকে কোনো সিরিজেই হারাতে পারেনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পরিসংখ্যানও কথা বলছে লঙ্কানদের হয়ে। এই মাঠে দুই দল একটি ম্যাচই খেলেছিল। তাতে দুই দলের একমাত্র লড়াইয়ে জয় পেয়েছিল লঙ্কানরা। আজ সেই বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ। একই সাথে সিরিজে এগিয়ে যাওয়ারও।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মাহেশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, মাথিসা পাথিরানা, ও বিনুরা ফার্নান্দো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা