× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানচেস্টার ডার্বিতে সিটির দারুণ ফেরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ১২:৪৩ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৪ ১৩:০০ পিএম

ম্যানচেস্টার ডার্বিতে সিটির দারুণ ফেরা

এগিয়ে গিয়েও হাইভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে নগর প্রতিদ্বন্দ্বীদের ৩-১ গোলে পরাজিত করে পেপ গার্দিওলার দল।

ম্যানচেস্টার সিটির ইংলিশ তরুণ তুর্কি ফিল ফোডেন দুই গোল করেছেন। সিটির হয়ে অন্য গোলটি আর্লিং হাল্যান্ডের। সিটির তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। অন্যদিকে ম্যানইউর হয়ে গোল করেন মার্কাস রাশফোর্ড।

এই জয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও কমিয়ে আনল পেপ গার্দিওলার দল। ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট তাদের। এক পয়েন্ট বেশি নিয়ে অল রেডরা থাকল শীর্ষে। তাদের সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে ইউনাইটেড। লিগের চলতি মৌসুমে এরিক টেন হাগের দলের এটা ১১তম হার।

প্রতিপক্ষের ডেরায় শুরুটা দারুণ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের আট মিনিটে ব্রুনো ফার্নান্দেজের সহায়তায় রেড ডেভিলসদের লিড এনে দেন মার্কাস রাশফোর্ড। প্রথমার্ধ শেষ হয় অতিথিদের লিডে। দ্বিতীয়ার্ধে চেনারূপে হাজির হয় সিটি। এই অর্ধেই তিন গোল করে তারা। যার দুটি করেন ফিল ফোডেন।

৫৬ মিনিটে সিটিকে সমতায় ফেরান ইংলিশ তরুণ তুর্কি। ৮০ মিনিটে লিড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে সিটির জয়ের ব্যবধান বাড়ান আর্লিং হাল্যান্ড। তার গোলের উৎস রদ্রি। এর আগে সিটির সমতাসূচক গোলেও অবদান রাখেন তিনি। লিগের চলতি মৌসুমে এটা সিটির ১৯তম জয়।

এই হারে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট পাওয়াটা কঠিন হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। তবু সেরা চারের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ টেন হাগ। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের শুরুটা ভালো হয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে (ম্যাচের) নিয়ন্ত্রণ হারিয়েছি। আমরা (সেরা চারের জন্য) লড়াই করে যাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা