× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবলে নীল কার্ড শিগগিরই চালু হচ্ছে না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ২১:০৮ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১১:২৩ এএম

ফুটবলে নীল কার্ড শিগগিরই চালু হচ্ছে না

ফুটবলে নীল কার্ডের প্রচলন এখনই চালু হচ্ছে না। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শৃঙ্খলা বাড়ানোর লক্ষ্যে নীল কার্ড চালুর কথা ভেবেছিল আইএফবি। এ অপরাধে দায়ী খেলোয়াড়কে ১০ মিনিট মাঠের বাইরে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ফিফার আপত্তিতে সে ভাবনা আটকে গেছে।

শনিবার (২ মার্চ) স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইএফবির এজিএমের আগের দিন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সরাসরিই বলে দেন, তার সংস্থা শীর্ষস্তরে ‘সিন বিন’ বা ‘নীল কার্ড’ ব্যবহারের বিরোধী। মূলত তখনই পরিষ্কার হয়ে যায়, এ দফায় নীল কার্ড ব্যবস্থা অনুমোদন পাচ্ছে না। রবিবার আইএফএবি এজিএমের পর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতেও নীল কার্ড বিষয়ে কিছু বলা হয়নি।

নীল কার্ড চালু না হলেও হ্যান্ডবল, পেনাল্টি কিক ও গোলকিপারদের জন্য তিনটি নতুন আইন অনুমোদন করা হয়েছে আইএফবির এজিএমে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা