প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ২২:০৬ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৪ ২২:১৯ পিএম
নবজাতক সন্তান কোলে শোয়েব আখতার
সুখবর দিয়েছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এ তারকা পেসারের ঘরে এসেছে নতুন অতিথি। তার ঘর আলো করে পা রেখেছে নতুন এক রাজকন্যা। এ নিয়ে তৃতীয়বারের মতো বাবা হলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ভক্ত-সমর্থকদের সুখবরটি দিয়েছেন শোয়েব আখতার নিজেই।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শোয়েব লিখেছেন, ‘মিকাইল ও মুজাদ্দিদের এখন একটি ছোট বোন আছে। আল্লাহতায়ালা আমাদের মেয়ে সন্তান দিয়েছেন। নুরে আলী আখতারকে শুভেচ্ছা জানাচ্ছি। জুমার নামাজের সময়, ১৪ শাবান, ১৪৪৫ হিজরিতে তার জন্ম হয়েছে। আমার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করছি।’
২০১৪ সালের ২৫ জুন রুবাব খানকে বিয়ে করেন শোয়েব। আগে থেকে তাদের সংসারে দ্যুতি ছড়িয়ে যাচ্ছিল দুই ছেলে। প্রথম তনয় মিকাইল পৃথিবীতে আসে ২০১৬ সালে। আর দ্বিতীয় ছেলে মুজাদ্দিদকে স্বাগত জানান তারা ২০১৯ সালে। এবার মিকাইল-মুজাদ্দিদ পেল তাদের খেলার সঙ্গী।
পেস বোলিং আক্রমণে এখনেও শোয়েবের জুড়ি মেলা ভার। ১৬১.৩ কিলোমিটার বেগে বল করার রেকর্ড রয়েছে তার।