× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামিমদের বড় উপহার দিল নগদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ২০:৫৬ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৪ ২১:০২ পিএম

চ্যাম্পিয়নদের ২০ লাখ টাকার অর্থ পুরস্কার দিয়েছে নগদ— ছবি : আ. ই. আলীম

চ্যাম্পিয়নদের ২০ লাখ টাকার অর্থ পুরস্কার দিয়েছে নগদ— ছবি : আ. ই. আলীম

দান দান তিন দানে না পারলেও চতুর্থবারে বাজিমাত করেছে বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল শিরোপার লড়াইয়ে পেছনে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ফাইনালে লিটন দাসদের হৃদয়ভাঙার যন্ত্রণা দিয়ে ট্রফির উদযাপনে বাড়তি মাত্রা যোগ করেছে নগদ লিমিটেড। বরিশাল যখন ট্রফি নিয়ে দল উল্লাস করছে, সেই সময় তামিমদেরই আহ্বানে শিরোপা জয়ের উৎসবে যোগ দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। 

বরিশাল দলের সিনিয়র খেলোয়াড়দের আমন্ত্রণে ভিডিওকলে যুক্ত হয়ে ট্রফি জেতার জন্য দলের খেলোয়াড়দের জন্য ২০ লাখ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছেন তানভীর এ মিশুক। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের দাবির পরিপ্রেক্ষিতে বিশাল অঙ্কের এই অর্থ পুরস্কারের ঘোষণা দেন নগদ সিইও। ঘোষণার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন দলের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বয়ে যায়। 

দল হিসেবে বরিশালের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা না থাকলেও চ্যাম্পিয়নদের অধিনায়ক তামিম ইকবাল বেশ কয়েক বছর ধরে নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তা ছাড়া মুশফিকুর রহিম যুক্ত আছেন নগদ ইসলামিকের সঙ্গে। মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজও নানাভাবে নগদের প্রচারের জন্য কাজ করছেন। মূলত নগদের উদ্ভাবনী শক্তি এবং চমকপ্রদ সেবা দেশসেরা তারকাদের নগদের ডেরায় ভিড়িয়েছে। তা ছাড়া এবারের আসরের ‘পাওয়ার্ড বাই’ ক্যাটাগরিতে বিপিএলের সঙ্গে যুক্ত ছিল নগদ। 

অর্থ পুরস্কার পাওয়ার পর তামিম বলেন, দেশের ক্রিকেটের জন্য নগদ এবং তানভীর ভাইয়ের সব সময়ই একটি বাড়তি মমত্ববোধ আছে। নানাভাবে নগদ ও তানভীর তাদের এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ২০ লাখ টাকার এই উপহারকে আমরা আমাদের দেওয়া অনন্য সম্মান হিসেবে গ্রহণ করছি এবং তানভীর ভাইয়ের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে এও প্রত্যাশা করছি, নগদ এবং প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে তানভীর ভাই সাফল্যের চূড়ায় আরোহণ করবেন।

একই সময় নগদ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুকও চ্যাম্পিয়ন বরিশাল দলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ক্রিকেট সব সময় বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে ধারণ করা অনন্য ভালোবাসার জায়গা। আর আমরাও যেহেতু বাংলাদেশকে হৃদয়ে ধারণ করি, ফলে ঘুরেফিরে আমাদেরও ক্রিকেট আর ক্রিকেটারদের কাছেই আসতে হয়। আমি প্রত্যাশা করি, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ বা মিরাজরা আমাদের দেশকে যেভাবে একের পর এক সাফল্য উপহার দিয়েছেন, তারই ধারাবাহিকতায় সামনের দিনেও ক্রিকেট বিশ্বে বাংলাদেশ অনন্য একটি অবস্থান পাবে। আর আর্থিক খাতে আমরাও নতুন নতুন সেবা উপহার দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা