× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের বায়ার্নের হোঁচট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ১২:১৪ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৪ ১২:৩১ পিএম

ফের বায়ার্নের হোঁচট

প্রথমে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ফিরে আসে বায়ার্ন মিউনিখ। পরপর দুই গোল করে ফ্রেবুর্গের বিপক্ষে এগিয়েও যায় বাভারিয়ানরা। কিন্তু খেলার শেষ বাশি বাজা পর্যন্ত লিড ধরে রাখতে ব্যর্থ হয় টমাস টুখেলের দল। শেষ পর্যন্ত ফ্রেবুর্গের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ মুহূর্তের গোল হজমে ড্র করেছে ২-২ ব্যবধানে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারের পর গেল সপ্তাহে আলিয়াঞ্জ অ্যারিনায় জয়ে ফেরে বায়ার্ন। ঘরের মাঠে আরবি লিপজিগকে হারায় ২-১ ব্যবধানে। কিন্তু সেই জয়ের ধারা গত রাতে অব্যাহত রাখতে পারেনি দলটি। বায়ার্নের ম্যাথিউস টেল ও জামাল মুসিয়ালা একটি করে গোল করেন। ফ্রেবুর্গের হয়ে বায়ার্নের জাল একবার করে কাঁপিয়েছেন গানটার ও হলার।

এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের সঙ্গে ব্যবধান কমাতে পারল না বায়ার্ন। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট বায়ার্নের। এক ম্যাচ কম খেলে লেভারকুসেনের পয়েন্ট ৬১। টেবিলের নয়ে থাকা ফ্রেবুর্গের ঝুলিতে ৩০ পয়েন্ট। তালিকার তিনে ও চারে থাকা স্টুটগার্ট ও বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট যথাক্রমে ৪৭ ও ৪১।

প্রতিপক্ষের মাঠে খেলার ১২তম মিনিটে ক্রিশ্চিয়ান গানটারের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন।  টেলের কল্যাণে ৩৫ মিনিটে সমতায় ফেরে অতিথি শিবির। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে দুই দল। ৭৫ মিনিটে বায়ার্ন মিউনিখকে এগিয়ে নেন জার্মান তরুণ মিডফিল্ডার মুসিয়ালা। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে লুকাস হোলারের গোলে ম্যাচে ফেরে ফ্রেইবুর্গ। বাকি সময়ে আর কোনো দল গোলমুখ খুলতে পারেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা