× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অনূর্ধ্ব-১৬

আজ মাঠে নামছে মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ১১:০০ এএম

আপডেট : ০২ মার্চ ২০২৪ ১১:০২ এএম

আজ মাঠে নামছে মেয়েরা

গেল মাসে হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের মতোই সাফের আরেকটি আসর মাঠে গড়িয়েছে। তবে আগের আসরটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এবারের আসর হচ্ছে নেপালে। এ ছাড়া টুর্নামেন্টের দল এবং সূচি, সবকিছুতেই রয়েছে ওই টুর্নামেন্টের ছাপ। যেখানে আসরের দ্বিতীয় দিন আজ শনিবার স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে জুনিয়র বাঘিনীরা। যেখানে আফিদা, উমেহ্লা, সাগরিকাদের মতো জয় দিয়ে টুর্নামেন্ট ‍শুরু করতে চায় সাইফুল বারী টিটুর দল। বাংলাদেশ সময় বেলা ৩টায় ম্যাচটি শুরু হবে। 

এর আগে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফের অনূর্ধ্ব-১৯ আসরে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যেখানে অতিথিদের ৩-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। তারও আগে ২০২৩ সালের অনূর্ধ্ব-২০ পর্যায়ের আসরেও নিজেদের প্রথম ম্যাচে এই নেপালের সামনে পড়েছিল বাঘিনীরা। সেবারও হিমালয়কন্যারা বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশর সামনে। আরেকটি বয়সভিত্তিক ম্যাচে সেই একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে জয় ছাড়া আর কিছু ভাবছে না বাংলাদেশ।

তবে দলটি একেবারেই নতুন। অধিকাংশ ফুটবলরাই এসেছেন জেলা পর্যায়ের একাডেমি এবং বিকেএসপি থেকে। তবে নতুন দল হলেও তাদের নিয়ে আশাবাদী কোচ সাইফুল বারী। দেশ ছাড়ার আগে দলের মধ্যে বোঝাপড়া দ্রুতই হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। শেষ পর্যন্ত তেমন কিছু হবে বলেই দেশের ফুটবলপ্রেমীদের চাওয়া। সেটি হলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারবে বাংলাদেশ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গতকাল ‍শুক্রবার ভুটানকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। প্রথমার্ধেই ৬-০ গোলের লিড নেয় প্রতিবেশী দেশটি। দ্বিতীয়ার্ধে হয়েছে আরও এক গোল। খেলায় দুটি করে গোল করেছেন শ্বেতা রানী, আনুশকা কুমারী ও পার্ল ফের্নান্দেস। একবার ভুটানের জাল কাঁপিয়েছে ভারতের অন্বিতা রঘুরামন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা