× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল ২০২৪

সবার ওপরেই শরিফুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১৭:৫৮ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৪ ১৮:৪৯ পিএম

সবার ওপরেই শরিফুল

বিপিএলে ১২ ম্যাচে ১ জয় দুর্দান্ত ঢাকার। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে পতন হয় রাজধানীর দল। মোসাদ্দেক হোসেন সৈকত নেতৃত্বাধীন দলটি সবশেষ ম্যাচ খেলে ১৭ তারিখ। লম্বা সময় পার হলেও এখনও দশম আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পেসার শরিফুল ইসলাম।

শরিফুলের উইকেট ২২টি। মাত্র ১৫.৮৬ গড়ে উইকেট শিকার করেছেন। ওভারপ্রতি দিয়েছেন ৮ এর কম। দ্বিতীয়স্থানটি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। সাকিব ১৩ ইনিংসে তুলেছেন ১৭ উইকেট।  ১৭.৭৬ গড়ে উইকেট শিকার করেছেন মিস্টার সেভেন্টিফাইভ। আসরে সাকিবের দল রংপুর রাইডার্সও দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়েছে। তৃতীয় থাকা মেহেদী হাসানের উইকেট ১৬টি। 

ফাইনালিস্টদের মধ্যে কেবল সেরা পাঁচে মোহাম্মদ সাইফুদ্দিন। তার উইকেট ১৪টি। শরিফুল থেকে ৮ উইকেট দূরে ফেনী এক্সপ্রেস। শীর্ষ দখলে তাকে তুলতে হবে ৯ উইকেট, যা অসম্ভব বটে। অর্থাৎ সর্বোচ্চ সংগ্রাহকের পুরস্কার পেতে যাচ্ছেন শরিফুল, তা বলার অপেক্ষা রাখে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা