× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্য হান্ড্রেডের ড্রাফটে জেসন রয়-মালান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১৬:১৬ পিএম

দ্য হান্ড্রেডের ড্রাফটে জেসন রয়-মালান

দ্য হান্ড্রেড ক্রিকেটের ২০২৪ আসরের ড্রাফটে দেখা যাবে তিন ইংল্যান্ড তারকা জেসন রয়, ডেভিড মালান ও অ্যামি জোনসকে। গেল সংস্করণে ওভাল ইনভিন্সিবলসকে শিরোপা জিতিয়েছিলেন রয়। কিন্তু মেজর লিগের সঙ্গে একশ বলের ক্রিকেটের সূচি সাংঘর্ষিক হওয়ায় তাকে ছেড়ে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপজয়ী রয় ছাড়াও দুই বিদেশি সুনিল নারাইন ও হেনরিখ ক্লাসেনকে ছেড়ে দিয়েছে ইনভিন্সিবলস। এ দুজন মেজর লিগে নাম লিখিয়েছেন। এমএলসিতে লাম লেখানোরদের তালিকায় রশিদ খান, ফিন অ্যালেন, হারিস রউফ, অ্যাডাম জাম্পা। তারপরও তাদের দ্য হান্ড্রেডে লিগের ড্রাফটে দেখা যেতে পারে। 

২৩ জুলাই থেকে শুরু হবে দ্য হান্ড্রেড। চলবে চার সপ্তাহ। পর্দা নামবে ১৮ আগস্ট। ওভালে উদ্বোধনী ম্যাচের পর  লর্ডসে হবে ফাইনাল। আসরে এবারও অংশ নিবে আটটি দল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা