× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাথিউসকে ‘টাইমড আউট’ দেওয়া আম্পায়ার যাচ্ছেন অবসরে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৯ পিএম

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০২ পিএম

দেড় যুগে তিন সংস্করণ মিলিয়ে ৩৭৮ ম্যাচ পরিচালনা করেছেন মাইরাস এরাসমাস

দেড় যুগে তিন সংস্করণ মিলিয়ে ৩৭৮ ম্যাচ পরিচালনা করেছেন মাইরাস এরাসমাস

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউটের ঘটনা ঘটে বিশ্বকাপে। সাকিব আল হাসানের আবেদনে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট দিয়েছিলেন মাইরাস এরাসমাস। ক্রিকেট ইতিহাসে প্রথমের সাক্ষী হওয়া দক্ষিণ আফ্রিকার এই আম্পায়ার এবার আন্তর্জাতিক আম্পায়ারিংকে বিদায় বলে দিলেন। চলমান নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টই তার আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ।

এরাসমাস অবসরের কথা জানিয়েছেন ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে। ৬০ বর্ষী আম্পায়ার জানিয়েছেন, ‘গত বছরের অক্টোবরে সিদ্ধান্তটা নেই। আইসিসিকে জানিয়ে দিয়েছি এপ্রিলে চুক্তির মেয়াদ শেষ হলে আর থাকছি না।’

আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিং ছেড়ে দিলেও কিছুদিন বিরতির পর ঘরোয়া ক্রিকেটে চালিয়ে যাবেন এরাসমাস, ‘প্রথম দুই মাস শীতকালীন ছুটি কাটাব। সেপ্টেম্বর থেকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) অধীন চলে যাব।’

২০১৬, ২০১৭ ও ২০২১ সালে আইসিসি বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার (ডেভিড শেফার্ড ট্রফি) জিতেন এরাসমাস। তিনি দুটি ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল পরিচালনার করেছিলেন। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে জোহানেসবার্গে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের অভিষেক হয় এরাসমাসের। দেড় যুগে তিন সংস্করণ মিলিয়ে ৩৭৮ ম্যাচ (১২৫ টেস্ট, ১৯২ ওয়ানডে, ৬১ টি-টোয়েন্টি) পরিচালনা করেছেন। মেয়েদের ম্যাচ পরিচালনা করেছেন ৭৯টি। ২০১০ সালে স্বদেশি আম্পায়ার রুডি কোয়ের্তজেন অবসর নিলে তার জায়গায় আইসিসির এলিট প্যানেলভুক্ত হন এরাসমাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা