× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঊষাকে হারিয়ে ফাইনালে মেরিনার্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০০ পিএম

ক্লাব কাপ হকিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিল মেরিনার্স ইয়াং ক্লাব। ছবি : আ. ই. আলীম

ক্লাব কাপ হকিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিল মেরিনার্স ইয়াং ক্লাব। ছবি : আ. ই. আলীম

ক্লাব কাপ হকির ফাইনালে উঠেছে মেরিনার্স ইয়াং ক্লাব। আজ বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম সেমিফাইনালে ঊষা ক্রীড়া চক্রকে ৮-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় মেরিনার্স। 

জয়ী দলের ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। এ ছাড়া মেরিনার্সের হয়ে মাঈনুল ইসলাম কৌশিক ২টি এবং মিথিলেষ ও অধিনায়ক ফজলে হোসেন রাব্বি সমান একটি করে গোল করেন। ঊষার পক্ষে দলটির পাকিস্তানের খেলোয়াড় মোহাম্মদ শারিক হ্যাটট্রিক করেও দলের বড় পরাজয় ঠেকাতে পারেননি। দলের হয়ে অপর গোলটি করেন আরশাদ হোসেন।

খেলার তৃতীয় মিনিটে সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে লিড নেয় মেরিনার্স। নবম মিনিটে মিথিলেষের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয় কোয়ার্টারের ২৭ মিনিটে আবারো পেনাল্টি কর্নার আদায় করে নেয় মেরিনার্স। গোল করে স্কোরলাইন ৩-০ করেন সবুজ। 

বিরতি থেকে ফিরে খেলার ৩২ মিনিটে মাঈনুল ইসলাম কৌশিকের ফিল্ড গোলে  ব্যবধান ৪-০-তে নিয়ে যায় মেরিনার্স। ৩৭ মিনিটে আবারও গোলের আনন্দ মেরিনার্সের; এবার ফিল্ড গোলে দলের ব্যবধান ৫-০ করেন দলটির অধিনায়ক রাব্বি। ৪৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক এবং দলকে ষষ্ঠ গোল এনে দেন সোহানুর রহমান সবুজ। 

তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে অর্থাৎ খেলার ৪৫ মিনিটে পেনাল্টি কর্নার এবং পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান ৬-২ এ নামিয়ে আনেন ঊষার বিদেশি খেলোয়াড় মোহাম্মদ শারিক। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫০ মিনিটে গিয়ে আবারো ঊষার গোল। ফিল্ড গোল করে ব্যবধান ৬-৩ করেন আরশাদ হোসেন। ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ৭-৩ করেন মেরিনার্সের সবুজ। ৫৭ মিনিটে কৌশিকের ফিল্ড গোলে ব্যবধান ৮-৩ গোলের হয়। এরপর ৫৮ মিনিটে ঊষার হয়ে সবশেষ গোলটি করেন শারিক। এই গোলের মাধ্যমে হ্যাটট্রিকপূর্ণ হয় শারিকের এবং ব্যবধান ৮-৪ গোলে দাঁড়ায়। খেলার বাকি সময় আর কোনো গোল হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা