× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে থাকছে যত প্রাইজমানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৮ পিএম

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৮ পিএম

বিপিএলে থাকছে যত প্রাইজমানি

শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দামামা। আগামীকাল শিরোপা নির্ধারণী ফাইনালে মাঠে নামছে দুই সেরা দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। অবশেষে দেশের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অবশ্য গত আসর থেকে এবারের আসরের প্রাইজমানিতে কোনো পরিবর্তন আসেনি। আগের আসরের মতো এবারও চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। আর রানার্স আপ দল পাবে এক কোটি টাকা। আসরের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ১০ লাখ টাকা। তাছাড়া আসরের সর্বোচ্চ উইকেট শিকারী ও সেরা রান সংগ্রাহক পাবে সমান ৫ লাখ টাকা করে।

একই সাথে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্যও থাকছে বড় সারপ্রাইজ। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ও সেরা রান সংগ্রাহকদের সম পরিমাণ অর্থ পুরস্কার থাকছে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য। আর আসরের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা।

অন্যান্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি লিগগুলোর তুলনায় বিপিএলে প্রাইজমানির পরিমাণ কমই বলা যায়। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রাইজমানির দিক থেকে শীর্ষ পাঁচেও নেই বিপিএল। জনপ্রিয়তা আর প্রাইজমানিতে সবার শীর্ষে আইপিএল। সর্বশেষ আসরে রেকর্ড ৬১ কোটি টাকা অর্থ পুরস্কার দিয়েছে বিসিসিআই। দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি–টোয়েন্টি আসর এসএ টোয়েন্টি। সদ্য সমাপ্ত আসরটিতে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

আগামীকাল শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ফরচুন বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে। এর আগে ২০২২ সালে বিপিএলের ফাইনালে ১ রানে হেরে শিরোপা খুইয়েছিল বরিশাল। এবার সে আক্ষেপ ঘুচানোর মিশন। আর আসরের সবচেয়ে সফল দল চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লার লক্ষ্য হ্যাটট্রিক শিরোপার। 

বিপিএল-২০২৪ এর পুরস্কারের তালিকা:

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় - ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সেরা ফিল্ডার - ৩ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক - ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক - ৫ লাখ টাকা

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট - ১০ লাখ টাকা

রানার-আপ দল - ১ কোটি টাক

চ্যাম্পিয়ন দল - ২ কোটি টাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা