প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৬ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৯ পিএম
শুরুটা ম্যাড়মেড়ে ছিল। সময় বাড়ার সঙ্গে আসল রূপ দেখায় ফরচুন বরিশাল। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে ওঠে তামিম ইকবালের দল। বরিশালের এমন জয়ে রক্ষা হয়েছে স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবালকে দেওয়া তামিমের প্রতিশ্রুতিও। ফেসবুকে পোস্ট করে সে কথা জানিয়েছেন তামিমপ্রত্নী।
সাকিব আল হাসানদের বিপক্ষে ম্যাচ শেষে ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে আয়েশা লিখেছেন, ‘তামিম, তুমি টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলে আমরা ফাইনাল খেলব। তুমি তোমার কথা রেখেছ। অসাধারণ দলীয় প্রচেষ্টা, আলহামদুলিল্লাহ!
দশম বিপিএলে দুর্দান্ত ফর্মে তামিম। ১৪ ইনিংসে দেশসেরা ওপেনারের নামের পাশে ৪৫৩ রান।