× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিউইদের বোলিং দাপটের মাঝেই গ্রিনের সেঞ্চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৪ পিএম

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৮ পিএম

ক্যামেরুন গ্রিনের সেঞ্চুরি উদযাপন

ক্যামেরুন গ্রিনের সেঞ্চুরি উদযাপন

ওয়েলিংটনে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর আভাসই দিয়েছিল অস্ট্রেলিয়া। সব কিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু দলীয় ৬১ রানের হিসাব-নিকাশ পাল্টে যায়। আধিপত্য ছড়াতে থাকেন নিউজিল্যান্ডের বোলাররা। উদ্বোধনী জুটি ভেঙে দেন ম্যাট হেনরি। ফিরিয়ে দেন ওপেনার স্টিভেন স্মিথকে। অজিদের ব্যাটিং লাইনআপে মড়ক লেগে। ৮৯ রান তুলতেই নাই হয়ে যায় ৪ উইকেট। 

দলের ব্যাটিং লাইন-আপের হাল ধরেন চারে নামা ক্যামেরুন গ্রিন। দুর্দান্ত ব্যাটিংয়ে হাঁকান চমৎকার এক সেঞ্চুরি। ১৫৫ বলে ১৬ বাউন্ডারিতে ১০৩* রানের দাপুটে ইনিংস খেলে থেকে গেছেন অপরাজিত। লাল বলের ক্রিকেটে এটি তার দ্বিতীয় শতক। 

গ্রিনের জাদুকরী তিন অঙ্কের ওপর ভর করেই প্রথম টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে কোনোমতে ২৭৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। তাতে স্টিভেন স্মিথ ৩১, উসমান খাজা ৩৩ মিচেল মার্শ ৪০ রান যোগ করেন।

কিউইদের হয়ে চার উইকেট শিকার করেন ম্যাট হেনরি। দুটি উইকেট নেন উইলিয়াম ও'রুর্কে এবং স্কট কুগেলেইজন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা