× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এফএ কাপ

ক্যাসেমিরোর গোলে উদ্ধার ম্যানইউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৩০ এএম

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৭ এএম

ক্যাসেমিরোর গোলের উচ্ছ্বাস

ক্যাসেমিরোর গোলের উচ্ছ্বাস

প্রথমার্ধটা কাটে গোলশূন্যতায়। দ্বিতীয়ার্ধটাও অমীমাংসিত থেকে যাওয়ার উপক্রম হয়ে ছিল। শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাতা হয়ে আবির্ভূত হন ক্যাসেমিরো। ম্যাচ শেষের এক মিনিট আগে তার গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলরা।

এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে অতিথি ম্যানইউ ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক নটিংহ্যাম ফরেস্টকে। রোমাঞ্চকর আর ঘাম ঝরানো এ জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ইউনাইটেড।

ব্রুনো ফার্নান্দেসের ফ্রি কিক থেকে বল পেয়ে সুযোগটা কাজে লাগান ক্যাসেমিরো। তবে ভিএআর দীর্ঘ সময় নিয়ে অফসাইডের সম্ভাবনা চেক করে সবুজ সংকেত দিলে তবেই গোলের বাঁশি বাজান রেফারি। সব বাধা পেরিয়ে ব্রাজিলিয়ান তারকার পাওয়া এ গোলেই শেষমেশ জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

আগামী মাসে শেষ আটে ম্যানইউ লড়াই করবে আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুলের সঙ্গে। সন্দেহ নেই, ক্লাব ফুটবলের দুই পরাশক্তির সেমিফাইনালে ওঠার হাইভোল্টেজ লড়াইটা দারুণ জমবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা