× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিটনের জরিমানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৩৭ এএম

লিটনের জরিমানা

রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের অষ্টম ওভারের ঘটনা। জিমি নিশামকে স্টাম্পিংয়ের আবেদন করেন লিটন দাস। নিশামের পা পপিং ক্রিজের মধ্যে থাকায় নট আউটের সিদ্ধান্ত দেন লেগ আম্পায়ার শরফুদৌল্লা সৈকত।

থার্ড আম্পায়ারের সিদ্ধান্তও জানতে চাননি তিনি। তাতেই চটে যান লিটন। স্টাম্প ঠিক করতে গেলে তখনই সৈকতকে কিছু একটা বলেছিলেন কুমিল্লা অধিনায়ক, এই ঘটনা আরও তীব্র হয় সেই ওভার শেষে স্ট্র্যাটেজিক টাইম আউটের সময়।

আম্পায়ারের সঙ্গে সেই অসদাচরণের খেসারত গুনতে যাচ্ছেন লিটন। কোয়ালিফায়ার ম্যাচের ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে লিটনের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গতকাল বুধবার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ওই ম্যাচে দায়িত্বরত ম্যাচ রেফারি।

কোয়ালিয়ারের দিনে শুধু অশোভন আচরণ করেননি লিটন। তর্ক করা ছাড়াও আইসিসির এলিট প্যানেলের সদস্য হতে যাওয়া সৈকতকে মাঠে শাসিয়েছেন এই ক্রিকেটার। ঘটনার দুই দিন পর তাই শুনেছেন সাজা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা