× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৯ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৪ পিএম

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন নতুন মুখরাব্বি হোসেন রাহুল, সৈয়দ কাজেম শাহ ও মোহাম্মদ তাজউদ্দিন। শৃঙ্খলাভঙ্গের দায়ে জাতীয় দল থেকে বাদ পড়া তপু বর্মণ ও আনিসুর রহমান জিকো ফিরেছেন স্কোয়াডে।

প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে ৫ গোল করে কাবরেরার নজর কেড়েছেন রাব্বি হোসেন রাহুল। চোটের কারণে দলে জায়গা হয়নি শেখ মোরসালিন ও তারিক রায়হান কাজীর।

ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ ২১ ও ২৬ মার্চ। এর আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করবেন রাকিব হোসেন-সোহেল রানারা। তার আগেই দল ঘোষণা করেছে বাফুফে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

গোলকিপার : আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, মেহেদী হাসান, মাহফুজ হাসান। 

রক্ষণভাগ : বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তপু বর্মণ, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল আহমেদ, সাদউদ্দিন, তাজউদ্দিন।

মাঝমাঠ : সোহেল রানা সিনিয়র, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা জুনিয়র, মজিবর রহমান জনি, রবিউল হাসান, সৈয়দ কাজেম শাহ, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ।

আক্রমণভাগ : রাকিব হোসেন, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ, রফিকুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা