× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসারাঙ্গাকে অধিনায়ক করেই বাংলাদেশ আসছে শ্রীলঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৭ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৪ পিএম

হাসারাঙ্গাকে অধিনায়ক করেই বাংলাদেশ আসছে শ্রীলঙ্কা

সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের সমালোচনা করে নিষিদ্ধ হন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে তিনি খেলতে পারবেন না। তারপরও হাসারাঙ্গাকে অধিনায়ক করেই বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সহঅধিনায়ক হিসেবে আছেন চারিত আসালাঙ্কা। হাসারাঙ্গার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে তিনিই হয়তো অধিনায়কত্ব করবেন। প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে। হাসারাঙ্গার অনুপুস্থিতিতে লেগ স্পিনে তাকে একাদশে বিবেচনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক বছর পর এসেছেন ওপেনার আভিস্কা ফার্নান্ডো। দলে নেই পাতুম নিশাঙ্কা। 

সর্বশেষ গত বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে খেলেছিলেন আভিস্কাও। এখন পর্যন্ত ৩৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। দলে ফেরানো হয়েছে পেসার দুস্মন্ত চামিরাকেও। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পাওয়ার পর তিনি টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি। অন্যদিকে নিশাঙ্কা আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ের চোটে ইনিংসের মাঝপথেই উঠে গিয়েছিলেন। হয়তো এ কারণেই দলে রাখা হয়নি এই ব্যাটারকে।

বাংলাদেশ সফরে তিনটি টি-টোয়েন্টির পর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। ৯ মার্চ সিলেটে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামে। ম্যাচ তিনটি হবে ১৩, ১৫ ও ১৮ মার্চ।  এরপর প্রথম টেস্টের জন্য আবার সিলেটে ফিরবে দুই দল, যে টেস্টটি শুরু হবে ২২ মার্চ। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল : ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিত আসালাঙ্কা (সহঅধিনায়ক), কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্ডো, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মহিশ তিকশানা, আকিলা দনাঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডয়ারসে, মাতিশা পাতিরানা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান তুশারা, দুস্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা