× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে রুট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৩ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৭ পিএম

জো রুট

জো রুট

মুখ বুঝে সহ্য করেছিলেন সবই। টানা তিন টেস্টে ব্যর্থ। তবে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়ান জো রুট। দেখা পান সেঞ্চুরি। দুর্দান্ত সেই ইনিংসের সুবাদে আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন ইংল্যান্ড ব্যাটার। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তার। চারে উঠে এসেছেন রুট।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতের দুই তরুণ-যশস্বী জয়সয়াল ও ধ্রুব জুরেলের। তিনধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন জয়সয়াল।  ৩১ ধাপ এগিয়ে ৬৯তম স্থানে উঠে এসেছে জুরেল।

ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি প্রথমবারের মতো আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ২০-এর মধ্যে জায়গা করে নিয়েছেন। ১৭ নম্বরে তিনি।

বোলিংয়ে শীর্ষে ভারতের পেসার জসপ্রিত বুমরা। রাঁচিতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তোলা রবিচন্দ্রন অশ্বিনের রেটিং পয়েন্ট বেড়েছে। বুমরার রেটিং পয়েন্ট ৮৬৭, অশ্বিনের ৮৪৬। স্পিনার কুলদীপ যাদব ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২তম স্থানে। শোয়েব বশির ৩৮ ধাপ এগিয়ে আছেন ক্যারিয়ার–সেরা ৮০তম স্থানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা