× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লাব কাপ হকি

সেমিতে আবাহনীর প্রতিপক্ষ মোহামেডান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৮ এএম

গতকাল ঊষা ক্রীড়া চক্রের বিপক্ষে ৬-২ ব্যবধানে জিতেছে আবাহনী। প্রবা ফটো

গতকাল ঊষা ক্রীড়া চক্রের বিপক্ষে ৬-২ ব্যবধানে জিতেছে আবাহনী। প্রবা ফটো

ক্লাব কাপ হকির গ্রুপ পর্বের শেষ দিনে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ঊষা ক্রীড়া চক্রের বিপক্ষে ৬-২ ব্যবধানে জিতেছে তারা। তাতে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের ময়দানে নামবে দলটি। হারলেও গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা পেয়েছে ঊষা। গতকাল দিনের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মেরিনার্স ইয়াংস ক্লাবের বিপক্ষে দলটি বিধ্বস্ত হয়েছে ৫-১ গোলে। 

অথচ আগের দিন অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের খেলোয়াড় নিয়ে এসেছিল মোহামেডান। কিন্তু মেরিনার্স ইয়াংসের সঙ্গে লড়াই করতে পারেনি সাদা-কালোরা। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবারের এই জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে মেরিনার্স ইয়াংস। হেরে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে লড়বে মোহামেডান। সেখানে প্রতিপক্ষ হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে পেয়েছে মোহামেডান।

গতকাল মেরিনার্সের বিপক্ষে মোহামেডান বিধ্বস্ত হয়েছে ৫-১ গোলে। প্রবা ফটো 

গতকাল ম্যাচের শুরু থেকেই মোহামেডানকে চেপে ধরে মেরিনার্স। খেলার অষ্টম মিনিটে দলটির ভারতীয় প্রদীপ মোরের গোলে এগিয়ে যায় তারা। অবশ্য সমতায় ফিরতে সময় নেয়নি সাদা-কালোরা। নিউজিল্যান্ডের চার্ল উলরিচের গোলে একটু পরেই সমতায় ফেরে মোহামেডান। পরের মিনিটেই আবারও এগিয়ে যায় মেরিনার্স। অভিজ্ঞ ফরোয়ার্ড মাঈনুল ইসলাম কৌশিকের গোলে ২-১ ব্যবধানে লিড নেয় তারা। 

খেলার দ্বিতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই আবারও গোলমুখ খোলে মেরিনার্স। ৩১ মিনিটে দারুণ এক ফিল্ড গোলে দলের ব্যবধান ৩-১ করেন মিলন। ৩৭ মিনিটে আবারও গোল উদযাপন মেরিনার্সের, পেনাল্টি কর্নার থেকে এবার গোল করেন দলের সবচেয়ে দামি খেলোয়াড় ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ। এরপর খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে মাঈনুল ইসলাম কৌশিক মেরিনার্সের হয়ে আরও একটি গোল করে দলের ব্যবধান ৫-১ বাড়িয়ে নেন।

আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রথম সেমিফাইনালে মেরিনার্স খেলবে ঊষার বিপক্ষে। সন্ধ্যা ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীর প্রতিপক্ষ মোহামেডান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা