× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেঞ্চুরি করে ৮১ লাখ রুপির গাড়ি পেলেন বাবর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৩ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৯ পিএম

সেঞ্চুরি করে ৮১ লাখ রুপির গাড়ি পেলেন বাবর

বিপিএল মাতানোর পর এখন পিএসএল মাতাচ্ছেন বাবর আজম। পাকিস্তান সুপার লিগে নিজের সবশেষ ম্যাচে ৬৩ বলে ১১১ রানের ঝলমলে ইনিংস খেলেছেন বাবর। টি-টোয়েন্টিতে এটি তার ১১তম শতক। এমন দুর্দান্ত ইনিংসের পর সুখবর পেয়েছেন তাৎক্ষণিকই। হালের সেরা ব্যাটারকে মরিস গ্যারেজ (এমজি) ব্র্যান্ডের গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি।

প্রথম দুই ম্যাচ হারের পর টানা তিন ম্যাচ জিতেছে জালমি। ক্যাপ্টেন্সির আর্মব্র্যান্ড পরা বাবর নিজেও রান বন্যা বইয়ে দিচ্ছেন। দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ৮২.৫০ গড়ে ৩৩০ রান নিয়ে আছেন সংগ্রাহকদের শীর্ষে।

জাভেদ আফ্রিদি নিজের এক্স অ্যাকাউন্টে মরিস গ্যারেজের ‘এইচএস এসেন্স ১.৫টি’ মডেলের একটি গাড়ির ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাবরের জন্য এমজি উপহার। (পাকিস্তানে) সে-ই প্রথম এমসি এসেন্স চালাবে। (গাড়িটি) পাকিস্তানে তৈরি।’

‘এইচএস এসেন্স ১.৫টি’ মডেলের গাড়িটির দাম ৮০ লাখ ৯৯ হাজার পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৩১ লাখ ৮২ হাজার টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা