× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাপনকে আর্জেন্টিনার জার্সি পাঠালেন ডি মারিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৭ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪১ পিএম

পাপনকে আর্জেন্টিনার জার্সি পাঠালেন ডি মারিয়া

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের পর এবার ঢাকায় আসছেন অ্যাঞ্জেল  ডি মারিয়া। আলবেসেলিস্তাদের ফরোয়ার্ডকে ঢাকায় আনছেন কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।

আগামী মে মাসে দেড় দিনের সফরে ডি মারিয়ার ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবার আর্জেন্টাইন তারকার অটোগ্রাফ যুক্ত দেশটির জাতীয় দলের জার্সি যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের হাতে তুলে দেওয়ার অপেক্ষা।

পাপনকে  নিজের সাক্ষরিত আর্জেন্টিনার জার্সি পাঠালেন ডি মারিয়া


শতদ্রু নিজেই সবকিছু চূড়ান্ত করেছেন। আর্জেন্টিনা গিয়ে পাপনের জন্য অটোগ্রাফযুক্ত জার্সিও নিয়ে এসেছেন। এখন শুধু পাপনের হাতে তা তুলে দেওয়ার অপেক্ষা। 

বাংলাদেশের একটি গণমাধ্যমকে শতদ্রু জানিয়েছেন,‘ডি মারিয়ার অটোগ্রাফ যুক্ত জার্সি পাপন সাহেবের হাতে তুলে দেব। এর জন্য তার সময় চেয়েছি।’

কলকাতার এই ক্রীড়া সংগঠক আরও জানিয়েছেন, ‘অনুষ্ঠান স্টেডিয়াম (শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম) কেন্দ্রিক হবে। এ ছাড়া ঢাকায় এলে প্রধানমন্ত্রীকে নিজেই অটোগ্রাফ যুক্ত জার্সি দেবেন ডি মারিয়া।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা