× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় বছর পর দিবালার হ্যাটট্রিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪০ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২০ পিএম

হ্যাটট্রিকে রোমার জয়ের নায়ক পাওলো দিবালা। ছবি : এক্স

হ্যাটট্রিকে রোমার জয়ের নায়ক পাওলো দিবালা। ছবি : এক্স

চলতি মৌসুমের শুরু থেকে নিজেদের হারিয়ে খুঁজেছে রোমা। প্রধান কোচ হোসে মরিনহোকে বরখাস্ত করার পর ছন্দে ফিরেছে ইতালিয়ান জায়ান্টরা। সিরি’আ-তে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে রোমা। তাদের সোমবার রাতের জয়টি এসেছে তোরিনোর বিপক্ষে। ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে দ্যানিয়েলে দে রোজ্জির দল জিতেছে ৩-২ ব্যবধানে। খেলায় রোমার হয়ে তিনটি গোলই করেছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা।

দিবালার হ্যাটট্রিকের ওপর দাঁড়িয়ে সিরি’এ লিগের চলতি মৌসুমে ১৩তম জয় তুলে নিয়েছে রোমা। এই জয়ের পরও পয়েন্ট তালিকার ছয় নম্বরে থাকল দলটি। ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট তাদের। ৬৬ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে ইন্টার মিলান। সমান খেলায় ৩৬ পয়েন্ট নিয়ে দশে জায়গা পেয়েছে তোরিনো।

ঘরের মাঠে পাঁচ গোলের ম্যাচে লিডের জন্য অবশ্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রোমাকে। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোলমুখ খোলেন দিবালা। দুই মিনিটের ব্যবধানে স্বাগতিকদের গোলটা ফিরিয়ে দেয় তোরিনো। অতিথিদের সমতায় ফেরান দুভান জাপাতা। দ্বিতীয়ার্ধে ফের রোমাকে এগিয়ে দেন ৩০ বছর বয়সি আর্জেন্টাইন স্ট্রাইকার।

খেলার ৫৭ মিনিটে ডাবলস পূরণ করেনে দিবালা; ১২ মিনিট পর করেন রোমার জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক। তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। দীর্ঘ ছয় বছর পর ক্লাব ফুটবলে হ্যাটট্রিকের দেখা পেলেন দিবালা। তার তৃতীয় গোলেই তোরিনোর খেলায় ফেরার সম্ভাবনা শেষ হয়ে গেছে। যদিও ৮৮ মিনিটে ডেন হুজসেনের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় অতিথিরা।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দিবালা বলেছেন, ‘আমি খুব খুশি। অনেক দিন পর হ্যাটট্রিক করতে পেরেছি। তারচেয়েও বেশি খুশি এই কারণে যে, ম্যাচে দলের সবকটি গোল আমিই করেছি। ছন্দটা ধরে রাখতে চেষ্টা করব। আমাদের জন্য এটা দারুণ উপভোগ্য একটা ম্যাচ ছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা