× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্চে বসছে মেয়েদের বয়সভিত্তিক সাফের আরেকটি আসর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪০ পিএম

মার্চে বসছে মেয়েদের বয়সভিত্তিক সাফের আরেকটি আসর

আরও একটি বয়সভিত্তিক সাফ টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আগামী ১ মার্চ বাংলাদেশ, ভারত ও ভুটানকে নিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে চতুর্থ দল হিসেবে থাকছে স্বাগতিক নেপাল। চার দলের এই টুর্নামেন্টের আগে আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে বাংলাদেশের মেয়েরা। ১০ দিনের এই প্রতিযোগিতা উপলক্ষে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাফুফে। এদিন দল ঘোষণা হতে পারে বলেও একটি সূত্রে জানা গেছে। 

এই মাসেই সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল বাংলাদেশে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। মহা নাটকীয় ম্যাচে নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়। এরপর পেনাল্টি শূটআউটেও ১১বার জালের দেখা পায় দুই দলের খেলোয়াড়েরা। শ্রীলঙ্কান ম্যাচ কমিশনারের ভুলে টসের মাধ্যমে প্রথমে শিরোপা নির্ধারণের সিদ্ধান্ত হলেও সেটি মেনে নেয়নি বাংলাদেশ। অনেক নাটকীয়তার পর অবশেষে যুগ্ম চ্যাম্পিয়নের পথে হাটে দুই দল। প্রতিযোগিতায় যৌথভাবে সর্বোচ্চ ৪ গোল করে সর্বোচ্চ গোলস্কোরার এবং সেরা খেলোয়াড় হয়েছিলেন বাংলাদেশের মোসাম্মৎ সাগরিকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা