× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

এলিমিনেটরে টস জিতলেন তামিম, ব্যাটিংয়ে চট্টগ্রাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২০ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২০ পিএম

এলিমিনেটরে টস জিতলেন তামিম, ব্যাটিংয়ে চট্টগ্রাম

চলমান বিপিএলের আসরের শেষ মুহূর্তের লড়াই শুরুর অপেক্ষা। জিতলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে, অন্যদিকে হারলেই বিদায়— এমন সমীকরণে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। এই ম্যাচে টস জিতেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। 

আসরের শুরুটা খুব একটা ভালো ছিল না ফরচুন বরিশালের। প্রথম চার ম্যাচে মাত্র এক জয় ছিল তামিম ইকবালের দলের। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে প্লে-অফ নিশ্চিত করে তারা। তারকা নির্ভর ফরচুনদের প্লে-অফে আসতে খানিকটা হলেও বেগ পেতে হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শুরু থেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করেছে। যেখানে বেশ সফল তারুণ্যনির্ভর এই দলটা। দেশি ক্রিকেটারদের মধ্যে বড় কোনো নাম নেই। তানজিদ তামিম-নিহাদুজ্জামানের মতো তরুণরাই দলটার সত্যিকারের চ্যালেঞ্জার্স।

ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সালাউদ্দিন শাকিল, ইমরানুজ্জামান, সৈকত আলি, নিহাদুজ্জামান, আল-আমিন হোসেন, রোমারিও শেফার্ড ও বিলাল খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা