× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিউইদের হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রস্তুতি সারল অজিরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২২ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৫ এএম

ট্রফি নিয়ে অস্ট্রেলিয়ানদের উচ্ছ্বাস

ট্রফি নিয়ে অস্ট্রেলিয়ানদের উচ্ছ্বাস

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার জন্য নিজেদের ঝালাইটা দারুণভাবে সেরে নিল অস্ট্রেলিয়া। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আজ ডিএলএস মেথডে ২৭ রানে জিতে নিয়েছে অজিরা। এ জয়ে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ক্যাপ্টেন ম্যাথু ওয়েডের দল।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়া নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজটি খেলল নিউজিল্যান্ডের মাটিতে। টি-টোয়েন্টির বৈশ্বিক আসরের আগে নিজেদের প্রস্তুতির শেষ সুযোগটা ভালোভাবেই কাজে লাগালেন অস্ট্রেলিয়ানরা।

টস হেরে ব্যাটিংয়ে নামার পর বৃষ্টির হানায় অস্ট্রেলিয়ার ইনিংস কমে আসে ১০.৪ ওভারে। ৪ উইকেটের বিনিময়ে ১১৮ রান সংগ্রহ করে অতিথিরা। বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ১০ ওভারে ১২৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৯৮ রানেই গুটিয়ে যায় কিউইরা।

অস্ট্রেলিয়ার হয়ে ৩০ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন ম্যাথু হেড। ম্যাথু শর্ট আর গ্লেন ম্যাক্সওয়েল খেলেন ঝোড়ো ইনিংস। শর্ট ১১ বলে ১ বাউন্ডারি ও ৩ ছক্কায় দলীয় স্কোরে যোগ করেন ২৭ রান। আর ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ম্যাক্সওয়েল ২০ রান উপহার দেন মাত্র ৯ বল খেলে। জবাবে গ্লেন ফিলিপসের ২৪ বলে হার না মানা ৪০ রানের ইনিংসে কেবল হারের ব্যবধান কমিয়েছে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : ১১৮/৪, ১০.৪ ওভার (হেড ৩৩, শর্ট ২৭, ম্যাক্সওয়েল ২০; বোল্ট ০/২৪, মিলনে ১/২০, সিয়ার্স ১/২২, স্যান্টনার ১/১৬ ও ক্লার্কসন ১/৮)।

নিউজিল্যান্ড : ৯৮/৩, ১০ ওভার (অ্যালেন ১৩, ইয়াং ১৪, ফিলিপস ৪০*, চাপম্যান ১৭*; শর্ট ১/৩৩, জনসন ১/১০ ও জাম্পা ১/২০)।

ফল : ডিএলএস মেথডে অস্ট্রেলিয়া ২৭ রানে জয়ী।

সিরিজ : তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জয়ী অস্ট্রেলিয়া।

ম্যাচসেরা : ম্যাথু শর্ট (অস্ট্রেলিয়া)।

সিরিজ সেরা : মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা