× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ আর্চারি

রুপাতেই সন্তুষ্ট থাকল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০১ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৬ পিএম

রিকার্ভ মহিলা দলগত বিভাগে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশের তিন নারী আর্চার (ডানে)

রিকার্ভ মহিলা দলগত বিভাগে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশের তিন নারী আর্চার (ডানে)

এশিয়া কাপ আর্চারিতে আজ দুটি ফাইনাল খেলল বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য শক্তিশালী প্রতিপক্ষ ভারতের কাছে হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ইরাকের রাজধানী বাগদাদে আজ তাই বাংলাদেশকে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। আর প্রতিবেশী ভারত ছিনিয়ে নিলো সোনা।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে হাকিম আহমেদ, সাগর ইসলাম ও আবদুর রহমান বাংলাদেশের হয়ে ২-৬ সেটে হার মেনেছে ভারতের কাছে।

তবে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ লড়াই জমিয়ে তুলতে পারেনি। জিততে পারেনি কোনো সেটই। সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকী দেশের হয়ে ০-৬ ব্যবধানে ধরাশায়ী হয়েছে ভারতের কাছে।

তবে আর্চাররা আজ বাংলাদেশকে একটি ব্রোঞ্জও এনে দিয়েছেন। রিকার্ভ মহিলা দলগত বিভাগে দিয়া সিদ্দিকী, সীমা আক্তার ও ফামিদা সুলতানা বাংলাদেশের হয়ে স্বাগতিক ইরাককে ৬-০ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন। এ নিয়ে টুর্নামেন্টে বাংলাদেশ পদক পেল সব মিলিয়ে চারটি।

বাংলাদেশ আজ ব্রোঞ্জ জয়ের জন্য আরও একটি ম্যাচ খেলবে। রিকার্ভে একমাত্র ব্যক্তিগত পদকের জেতার জন্য খেলবেন হাকিম আহমেদ। তার লড়াই আজ উজবেকিস্তানের সাদিক আমির খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা