× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ আর্চারি

দিয়াদের স্বর্ণ জয়ের হাতছানি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৩ এএম

দিয়া সিদ্দিকী

দিয়া সিদ্দিকী

বাগদাদে চলমান এশিয়া কাপ স্টেজ-১ (ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং) আর্চারিতে বাংলাদেশের আজ স্বর্ণপদক জয়ের লড়াই। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে স্বর্ণ জয়ের হাতছানি দিয়া সিদ্দিকী ও সাগর ইসলামের সামনে। আর রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে হাকিম আহমেদ, সাগর ইসলাম ও আবদুর রহমান লড়াই করবেন সোনার পদকের জন্য।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনে দুটি ইভেন্টের ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের দুটি ফাইনালই আজ। দুই ইভেন্টেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

বাংলাদেশ নিশ্চিত করে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনাল। হাকিম আহমেদ, সাগর ইসলাম ও আবদুর রহমান বাংলাদেশের হয়ে সেমিফাইনালে হেসেখেলে ৫-১ সেটে হারিয়েছে উজবেকিস্তানকে। অবশ্য এলিমিনেশন রাউন্ডে বাংলাদেশ বাই পেয়ে শেষ চারের টিকিট পায়।

বাংলাদেশ অন্য ফাইনালটা খেলবে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে। সাগর ইসলাম ও দিয়া সিদ্দিকী বাংলাদেশের হয়ে সেমিফাইনালে ৫-৩ সেটে ধরাশায়ী করেছে উজবেকিস্তানকে। তার আগে তারা শেষ আটে হারায় পাকিস্তানকে। প্রথম পর্যায়ে ৪-৪ সেটে অমীমাংসিত ছিল দুই দলের লড়াই। পরে টাইব্রেকারে দুই দলের আর্চাররা ১টি করে তির ছোড়েন। তাতে বাংলাদেশ স্কোর করে ১৭ আর পাকিস্তান গড়ে ১৫ স্কোর।

অন্যদিকে বাংলাদেশ রিকার্ভ মহিলা দলগত ও কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগের সেমিফাইনালে হেরে যায়। একটি ইভেন্টে ব্রোঞ্জের জন্য লড়াই করেছেন দেশের আর্চাররা। বাকি ইভেন্টটিকে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামবেন আজ তারা। কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ১৫১-১৪৫ স্কোরে কুয়েতকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। কিন্তু সেমিফাইনালে বাংলাদেশ ১৪৬-১৫৭ স্কোরে ভারতের কাছে হেরে যায়।

গতকাল কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে ইরাককে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। এই ইভেন্টে দেশকে পদক উপহার দেন তপু রায় ও মেঘলা রানী। প্রথম সেটে বাংলাদেশ এগিয়েছিল ৩৬-৩৪ পয়েন্টে। দ্বিতীয় সেটেও দেশের আর্চাররা লিড পান ৩৭-৩৬ পয়েন্টে। তবে শেষ দুই সেট অমীমাংসিত ছিল ৩৭-৩৭ ও ৩৮-৩৮ পয়েন্টে। চার সেট মিলিয়ে বাংলাদেশ স্কোর করে ১৪৮। আর ইরাক পায় ১৪৫ স্কোর। তিন পয়েন্টের ব্যবধানে ম্যাচের সঙ্গে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ।

অন্যদিকে বাংলাদেশ হেরেছে আরও একটি সেমিফাইনালে। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ আজ ব্রোঞ্জের লড়াইয়ে স্বাগতিক ইরাকের বিপক্ষে নামবে। দিয়া সিদ্দিকী, সীমা আক্তার ও ফামিদা সুলতানাকে নিয়ে গড়া বাংলাদেশ সেমিফাইনালে ৩-৫ সেটে উজবেকিস্তানের কাছে হার মানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা