× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামীকাল আসছেন ‘কিলার’ খ্যাত মিলার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪২ পিএম

মিলার আসছেন আগামীকাল সকালেই— সংগৃহীত ছবি

মিলার আসছেন আগামীকাল সকালেই— সংগৃহীত ছবি

বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল, বিপিএল মাতাতে আসছেন ডেভিড মিলার। এরআগে মিলার আসার সোরগোল একাধিকবার উঠলেও তাকে খেলাতে পারেনি কোনো ফ্রাঞ্চাইজি। এবার বরিশাল তাকে আনার ঘোষণা দিয়েছিল বিপিএলের শুরুতেই। দক্ষিণ আফ্রিকান তারকাকে পাওয়া নিয়ে সংশয়ও ছিল। শনিবার দলটি দিয়েছে পাকা খবর, আগামীকাল ফরচুনদের স্কোয়াডে যোগ দেবেন প্রোটিয়া ব্যাটার।

রবিবার অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি সকালে ঢাকায় পা রাখবেন মিলার। এদিন বিসিবির একাডেমি মাঠে সকাল ১১.৩০ থেকে অনুশীলন করবে তামিমদের দল। সেখানে দেখা যেতে পারে মিলারকে। ড্রাফটের বাইরে থেকে তার সাথে চুক্তি করেছে বরিশাল। ২৬ ফেব্রুয়ারি প্রথম এলিমেনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ফরচুনদের জার্সিতে দেখা যেতে পারে মিলারকে।  

দেশি-বিদেশী তারকায় ঠাসা বরিশাল দলে মিলারের অন্তর্ভুক্তি দলটির শক্তিতে দেবে ভিন্ন মাত্রা। ফ্র‍্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরিওয়ালাখ্যাত মিলার এখন পর্যন্ত খেলেছেন ৪৬৬টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ। ১৩৮.২১ গড়ে এই বাঁহাতি ব্যাটারের নামের পাশে রয়েছে ১০ হাজারের বেশি রান।

চট্টগ্রামের বিপক্ষে ২৬ ফেব্রুয়ারি দিনের খেলায় জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করবে বরিশাল। সেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে আরেকবার নামবেন তামিম-মিলাররা। প্রথম কোয়ালিফায়ারে খেলবে কুমিল্লা ও রংপুর। ম‌্যাচের বিজয়ী দল ফাইনালে যাবে, পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল খেলবে ফাইনাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা