× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরাজয় জ্বালানিতে পরিণত করতে চান আর্সেনাল কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩১ এএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৪ এএম

মিকেল আর্তেতা। ছবি : সংগৃহীত

মিকেল আর্তেতা। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে এফসি পোর্তোর মাঠে হারে আর্সেনাল। এ যন্ত্রণার উপশম জয় দিয়েই করতে চান গানারদের বস মিকেল আর্তেতা। তেতে থাকা দলকে শিরোপা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে দেখতে চান তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শনিবার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল। এর আগের দিন কোচের সংবাদ সম্মেলনে এলো পোর্তো ম্যাচের প্রসঙ্গ। গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে হেরে যায় ইংলিশ ক্লাবটি।

চলতি বছর দারুণ সময় কাটছে আর্সেনালের। তাদের বড় একটা ধাক্কাই দিয়েছে পর্তুগালের ক্লাব পোর্তো। আর্তেতা আত্মবিশ্বাসী, ঘরের মাঠে ফিরতি লেগে সমীকরণ নিজেদের পক্ষে নিয়ে আসতে পারবেন তারা। একই সঙ্গে প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়েও নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে চান তিনি, ‘আরেকটা প্রতিযোগিতায় যা ঘটেছে, সেটা সেখানেই বিবেচ্য। তবে হারের পর যে অনুভূতি, তা তো অস্বীকার করা যাবে না। আরও যাতে ভালো হতে আমাদের সেটাকেই প্রবলভাবে ব্যবহার করতে হবে।’ 

নিউক্যাসলের বিপক্ষে সবশেষ দেখায় ১-০ গোলে হেরেছিল আর্সেনাল। ম্যাচ শেষে রেফারির তীব্র সমালোচনা করেছিলেন আর্তেতা। সে লড়াইয়ের পর চোটের জন্য বেশ ভুগছে নিউক্যাসল। তবে এখনও তাদের বড় হুমকি হিসেবেই দেখেন আর্তেতা, ‘তাদের দলের মনোবল দারুণ। ওদের হারানো কেবল আমাদের জন্য নয়, আরও অনেক দলের জন্য খুব কঠিন।’

২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে তিনে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে নিউক্যাসল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা