× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বাস রেখেছিলেন মুশফিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৭ পিএম

বিশ্বাস রেখেছিলেন মুশফিক

দুর্দান্ত ঢাকার বিপক্ষে বিপিএল অভিষেকে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছিলেন মুশফিক হাসান। ক্যারিয়ারের প্রথম ওভারে খরচ করেছিলেন ১৯ রান। খরুচে থাকার খেসারতও দিয়েছেন। পরের দশ ম্যাচ বসে ছিলেন পেসার। মোস্তাফিজুর রহমানের ইনজুরির পরে আবারও একাদশে ফিরেছেন। তবে এবার রাখছেন মান। শেষ তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। গতি, সুইংয়ে দেখাচ্ছেন ঝলক, পাচ্ছেন বাহবা।

গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে সাফল্যের নেপথ্য জানিয়েছেন মুশফিক, ‘সত্যি বলতে প্রথম ম্যাচটায় আমি একটু নার্ভাস ছিলাম। প্রথম ওভারেই ১৯ রান দিয়েছিলাম। তরুণ একজন ক্রিকেটারের জন্য প্রথম ম্যাচে ১৯ রান নিয়ে পরে ১০টা ম্যাচ আমি বাইরে বসেছিলাম। খারাপ লাগতেছিল। আমার কাছে মনে হয়েছে যে আমি প্রথম ম্যাচে খারাপ করে ব্যর্থ হয়ে যাই নাই, আমি অনেক কিছু শিখতে পারছি।’

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের থেকে মুশফিক পেয়েছেন দীক্ষা, ‘আমি সালাউদ্দিন স্যারের সাথে ভালোভাবে কাজ করছি। ডে বাই ডে ওনার সাথে সামনাসামনি কথা বলছি। কীভাবে আমি আবার নতুন করে শুরু করব। কীভাবে আমি বিপিএলে জ্বলে উঠব। স্যার আমাকে রুমে ডেকে অনেক কথা বলছে আমার সাথে। দেখতে পারতেছেন এখন।’

মুশফিক নিজের বোলিং দিয়ে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন বাংলাদেশ টেস্ট দলে। লাল বলের ক্রিকেটে বড় ভবিষ্যৎ ভাবা হয় এই পেসারকে। বিপিএলে সুযোগ পেয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেও জাত চেনাচ্ছেন পেসার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা