× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্ট সিরিজেও নেই সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৯ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫১ পিএম

টেস্ট সিরিজেও নেই সাকিব

বিপিএলের পর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সে লক্ষ্যে ইতোমধ্যে কুড়ি ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে ছিল না সাকিব আল হাসানের নাম। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজেও নেই জাতীয় দলের সাবেক অধিনায়ক।

আজ বৃহস্পতিবার কেএল জুবিলি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালাল ইউনুস। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেছেন সাকিব শ্রীলঙ্কা সিরিজ থেকেই ছুটি নিয়েছেন।

ইউনুসের মতে, ফর্ম ওঠা-নামা খেলার অংশ। তিনি বলেন, ‘সে সেরা খেলোয়াড়। পারফর্ম করবেই। পারফর্মারদের পরিচয় তো জানাই আছে যে তারা কী পারফর্ম করতে পারবে কী না করতে পারবে। তারা হচ্ছে ক্লাস খেলোয়াড়।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট এমনই এক খেলা এক মৌসুম খারাপ খেলবে। পরের মৌসুমে দারুণ খেলছে। এই ওঠা-নামাটাই থাকে ক্রিকেটের মধ্যে। সাকিব আসলে ফর্মে ছিল তবে তার চোখের সমস্যা ছিল। সে কারণে একটা সমস্যা হচ্ছিল। তবে সেটা ক্ষণস্থায়ী।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা