× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আম্পায়ারের সিদ্ধান্তে তিতিবিরক্ত হাসারাঙ্গা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩২ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৪ পিএম

আম্পায়ারের সিদ্ধান্তে তিতিবিরক্ত হাসারাঙ্গা

হাই ফুলটস বল ‘বৈধ’ ঘোষণা দেওয়াতে ক্ষেপেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচের ঘটনায় তিতিবিরক্ত শ্রীলঙ্কান অধিনায়ক। বিরক্তের মূলে আম্পায়ার লিন্ডন হানিবল। লঙ্কান অধিনায়ক তার ওপর এতটাই ক্ষেপেছেন যে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, তাকে (হানিবল) অন্যকাজে বেশ মানাত।

কামিন্দু মেন্ডিসের বিপক্ষে করা আফগানিস্তানের বোলার ওয়াফদারের ছুড়ে মারা বলটি কোমরের অনেক ওপরেই ছিল। যা খোলা চোখে ‘নো’ ভেবেছিল সবাই। আদতে থার্ড আম্পায়ার বৈধ ডেলিভারি বলে গণ্য করে। তা একদমই মনঃপূত হয়নি হাসারাঙ্গার। বলেছেন, ‘এ ধরনের ঘটনা আন্তর্জাতিক ম্যাচে আশা করা যায় না।’ তিনি মনে করেন, ‘বলটি অনেক ওপরেই ছিল। আরেকটু হলে ব্যাটারের মাথায় লাগত।’

রাগতস্বরে হাসারাঙ্গা বলেছেন, আপনি যদি এমন ঘটনা আর না দেখতে চান তবে আমি মনে করি সে (হানিবল) আন্তর্জাতিক ম্যাচের জন্য মানানসই নয়। বরং তাকে অন্য কাজে মানাত। 

ম্যাচে শেষ তিন বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১১ রান। তৃতীয় বলটি ‘নো’ ঘোষণা দেওয়ায় তাদের শেষ দুই বলে প্রয়োজন দাঁড়ায় ১১ রানে। এমনকি ফুলটস বলের পর কামিন্দু আম্পায়ারকে অনুরোধ করেন রিভিউ দেখার জন্য। ওই সময়কার উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে হাসারাঙ্গা বলেন, ‘আমাদের ব্যাটার রিভিউর জন্য অনুরোধ করে। আমি মনে করি থার্ড আম্পায়ার যদি ফ্রন্ট ফুট চেক করতে পারে, তবে তার এ ধরনের (ফুল টস) ব্যাপারটিও চেক করা উচিত।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা