× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোর্তোর মাঠে হতবাক আর্সেনাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৫ এএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫৬ এএম

গ্যালেনোর গোলে হার মানল আর্সেনাল

গ্যালেনোর গোলে হার মানল আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগের শেষ-১৬ পর্বের প্রথম লেগে অঘটন ঘটিয়েছে পোর্তো। পর্তুগিজ ক্লাবটি স্টপেজ টাইমে হতবাক করেছে আর্সেনালকে। কোচ মিকেল আর্তেতার দলকে ধরাশায়ী করেছে ১-০ গোলে।

ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যালেনো চোখ ধাঁধানো বাঁকানো শট আশ্রয় নেয় জালে। আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার সেই শট রুখতে পারেননি ফুল-স্ট্রেচ ডাইভ দিয়েও।

সার্জিও কনসিকাওর হোম সাইড এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারত। দুর্ভাগ্য গ্যালেনোর শট পোস্টে আঘাত করে। ফিরতি বল পেয়েও কাজে লাগাতে পারেননি। পাঠিয়ে দেন অনেক দূরে। তবে খেলার শেষ দিকে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গ্যালেনো আর কোনো ভুল করেননি।

গানাররা বল দখলের লড়াইয়ে আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু লক্ষ্যে একটিও শট নিতে পারেনি। উইলিয়াম সালিবা ও কাই হাভার্টজ কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে দেন বটে, কিন্তু চলে যায় অনেক দূরে।

দুই দলের ফিরতি লেগ ১২ মার্চ হবে এমিরেটস স্টেডিয়ামে। ২০০৯-১০ মৌসুমের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর লক্ষ্য নিয়ে মাঠে আর্সেনাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা