× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাল থেকে শুরু ক্লাব কাপ হকি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৩ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৬ পিএম

উদ্বোধনী দিনে ‘বি’ গ্রুপের খেলায় দুপুর ১টায় আবাহনী মোকাবিলা করবে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। প্রবা ফটো

উদ্বোধনী দিনে ‘বি’ গ্রুপের খেলায় দুপুর ১টায় আবাহনী মোকাবিলা করবে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। প্রবা ফটো

আড়াই বছর পর অবশেষে ঘরোয়া হকি আবার শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ক্লাব কাপ হকি টুর্নামেন্টে মোট ছয়টি ক্লাব অংশ নেবে। উদ্বোধনী দিনে ‘বি’ গ্রুপের খেলায় দুপুর ১টায় আবাহনী মোকাবিলা করবে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের খেলায় বেলা ৩টায় লিগ চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়ংস ক্লাব বাংলাদেশ লড়বে পুলিশের বিপক্ষে। ১০ দিনের টুর্নামেন্টটিতে অংশগ্রহণকারী অন্য দুটি দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঊষা ক্রীড়া চক্র।

হকির প্রত্যাবর্তনে আর্থিক ঘাটতিতে থাকা ঘরোয়া ক্লাবগুলো কিছুটা আলোর মুখ দেখছে। বাজেটের কারণে ছয়টি ক্লাব প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। ক্লাবগুলো হলোÑ বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, আজাদ এসসি, সাধারণ বীমা, দিলকুশা এসসি, ভিক্টোরিয়া এসসি এবং সোনালী ব্যাংক। মূল কারণ হিসেবে ক্লাবগুলো নির্দিষ্ট প্রস্তুতির অভাব এবং বাজেটের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে টুর্নামেন্ট এড়িয়ে গেছে।

এ নিয়ে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের এক কর্মকর্তা বলেন, ‘আবাসন এবং আর্থিক সীমাবদ্ধতায় আমরা হিমশিম খাচ্ছি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে খেলার জন্য টাকা বাঁচাতেই আমরা এই টুর্নামেন্টটি এড়িয়ে যাচ্ছি।’ বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় আজাদ স্পোর্টিং ক্লাবের সঙ্গে। একটি সূত্র থেকে জানা গেছে, আজাদ এসসি মাত্র কয়েক দিন আগে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শেষ করেছে। তারা এখনও হকি খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতি শেষ করতে পারেনি। এ ছাড়া ক্লাবটিতেও রয়েছে আর্থিক সমস্যাসহ নানাবিধ সমস্যা। যে কারণে তারাও টুর্নামেন্ট এড়িয়ে গেছে। তবে প্রিমিয়ার ডিভিশন লিগে ফিরবে ক্লাবটি, এমনটাই জানা গেছে।

টুর্নামেন্টে কম ক্লাবের অংশগ্রহণে কিছুটা যেন হতাশাই শোনা গেলে আবাহনীর কোচ হেদায়েতুল ইসলাম রাজীবের কণ্ঠে, ‘আমাদের খেলার দিনগুলোতে বেশিরভাগ ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় এখন অনেক কম। এতে সন্দেহ নেই এটি টুর্নামেন্টের আকর্ষণ কমিয়ে দেবে।’

এর আগে ক্লাব কাপ হকি টুর্নামেন্টের সবশেষ সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালে। যেখানে আটটি ক্লাব অংশ নিয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা