× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাসেলের ব্যাটিং তাণ্ডবে কোয়ালিফায়ারে কুমিল্লা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩৫ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৯ পিএম

রাসেলের ব্যাটিং তাণ্ডবে কোয়ালিফায়ারে কুমিল্লা

ব্যাটিং তাণ্ডব কাকে বলে! আন্দ্রে রাসেল তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন। হাসান মাহমুদকে তুলোধুনো করে ক্যারিবিয়ান এ সুপারস্টার এক ওভারেই তোলেন ২৫ রান। বিধ্বংসী ব্যাটিংয়ে ১২ বলে ৪৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উপহার দিয়েছেন ৬ উইকেটের দুর্বার জয়।

শেষ দিকে রাসেলের চার-ছক্কার বৃষ্টিতে ৪ উইকেটে হারিয়েই ১৫১ রান তুলে জয়ের উচ্ছ্বাসে মাতে ক্যাপ্টেন লিটন দাসের কুমিল্লা। এ জয়ে শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আগেই প্লে-অফ নিশ্চিত করা রংপুর রাইডার্সের ব্যাটিং বিপর্যয়ে একাই লড়াই করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। নিশাম অপরাজিত থাকেন ৬৯ রান করে। ৪২ বলের ইনিংসটি ৯ চার ও ২ ছক্কায় সাজান তিনি।

চট্টগ্রামে টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুর সব উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। তিনে নামা সাকিব ২৪ রান সুনিল নারিনের হাতে ক্যাচ তুলে দেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা