× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুত্র সন্তানের বাবা হলেন কোহলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩৩ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩৪ পিএম

পুত্র সন্তানের বাবা হলেন কোহলি

পুত্র সন্তানের বাবা হলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। অনেকদিন ধরেই কোহলি-আনুশকা দম্পতির দ্বিতীয় সন্তানের জন্ম নিয়ে গুঞ্জন চলছিল। কোহলির আইপিএল সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের কথাতেও ইঙ্গিত মিলেছিল। অবশেষে সুসংবাদটা কোহলি নিজেই জানালেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে কোহলি-আনুশকা লিখেছেন, 'অনেক আনন্দ আর ভালবাসায় আমাদের হৃদয় ভরে গেছে। সকলকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্রসন্তান অকায়ের জন্ম হয়েছে। ভামিকার ছোট ভাই পৃথিবীতে এসেছে।'

নবজাতকের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন কোহলি-আনুশকা দম্পতি, ‘আমাদের জীবনের এই সুন্দর সময়ে আপনাদের শুভকামনা এবং আশীর্বাদ চাই।’

সন্তানের আগমনের সময়টাতে পরিবারের সঙ্গে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন কোহলি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা