× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিস্তিন ম্যাচের আগে দুশ্চিন্তা বাড়াচ্ছে তারিক কাজী-মোরছালিনের চোট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১১ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩২ পিএম

শেখ মোরছালিন ও তারিক কাজী। ছবি : সংগৃহীত

শেখ মোরছালিন ও তারিক কাজী। ছবি : সংগৃহীত

পায়ের আঙুলের চোটে প্রায় দুই মাস মাঠের বাইরে শেখ মোরছালিন। অ্যাঙ্কেলের চোটে ভুগছেন তারিক কাজী। ফিলিস্তিন ম্যাচের আগে এই জোড়া চোট ধাক্কা হয়েই এসেছে জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার জন্য। ২০২৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই আলোচনায় মোরছালিন। ৯ ম্যাচে করেছেন চার গোল। কিন্তু এ বছর তার সময়টা ভালো কাটছে না। চোটের কারণে খেলতে পারছেন না ঘরোয়া ফুটবল। ২৬ ডিসেম্বর ফেডারেশন কাপে ফর্টিস এফসির বিপক্ষে শেষ দিকে বদলি নেমে ডান পায়ের আঙুলে চোট পান। সেই থেকে আর ম্যাচ খেলা হয়নি তার। বসুন্ধরা কিংসের জার্সিতে নামা হয়নি চলতি প্রিমিয়ার লিগের একটি ম্যাচেও।

এমতাবস্থায় ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচে না থাকার সম্ভাবনাই বেশি মোরছালিনের। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সেই আভাস পাওয়া গেল কাবরেরার কথাতেও। বাফুফে ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কোচ বলেছেন, ‘এই উইন্ডো সম্ভবত সে (মোরছালিন) মিস করবে। সে আমাদের দলে বিশেষ খেলোয়াড়। দলে তার অন্তর্ভুক্তি আমাদের শক্তিশালী করে। তবে সে না খেললে সেটা অন্যদের জন্য সুযোগ হবে। তাকে সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্পে নেওয়া হবে কি না, সেটি এখনও নিশ্চিত নয়। তবে তার দলের সঙ্গে যাওয়া কঠিন।’ 

জাতীয় দলের রক্ষণভাগের খেলোয়াড় তারিক কাজী চোট পান ৬ ফেব্রুয়ারি ফেডা‌রেশন কাপে শেখ রা‌সে‌লের বিপ‌ক্ষে ম্যাচে। মাঠ ছাড়তে হয়েছিল স্ট্রেচা‌রে চড়ে। এই অবস্থায় কোচ আছেন বিকল্প সন্ধানে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের নবম ও শেষ রাউন্ড আগামী শুক্র-শনিবার। এই দুই রাউন্ড শেষে সৌদি আরবে অনুশীলন ক্যাম্পের জন্য দল ঘোষণা করবেন কাবরেরা। দলে কয়েকজন নতুন খেলোয়াড় নেওয়ার আভাস দিয়েছেন তিনি। 

বাংলাদেশ দল সৌদি আরব যাবে ২ মার্চ। সেখানে অন্তত দুটি প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছা কোচের। সৌদি আরবে ক্যাম্প করছে এমন কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ চলছে। তেমন কোনো দল না পেলে সৌদি আরবের ক্লাব দলের সঙ্গে ম্যাচ হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা