× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও কোচ ছাঁটাই করল নাপোলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৬ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৭ পিএম

নাপোলিতে তিন মাসও নিজের চাকরি টিকিয়ে রাখতে পারলেন না ওয়ালটার মাজ্জারি। ছবি : সংগৃহীত

নাপোলিতে তিন মাসও নিজের চাকরি টিকিয়ে রাখতে পারলেন না ওয়ালটার মাজ্জারি। ছবি : সংগৃহীত

সিরি’আ-তে সময়টা একদমই ভালো যাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাপোলির। ২৪ ম্যাচে ১০ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে আছে তারা। এমন বাজে পারফরম্যান্সের জের ধরে মৌসুম শেষ না হতেই আবারও কোচ ছাঁটাই করল নেপলসের ক্লাবটি।

লুসিয়ানো স্পালোত্তির হাত ধরে স্কুদেত্তো জিতলেও তার সঙ্গে চুক্তি বাড়ায়নি নাপোলি। তার জায়গায় আনা হয় রুদি গার্সিয়াকে। কিন্তু নভেম্বরেই তাকে সরিয়ে দেওয়া হয়। সেখানে স্থলাভিষিক্ত হন ওয়ালটার মাজ্জারি। কিন্তু তিন মাসও নিজের চাকরি টিকিয়ে রাখতে পারলেন না এই কোচ।

আগামীকাল বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার মুখোমুখি হবে নাপোলি। এর আগেই গতকাল মাজ্জারিকে বরখাস্ত করে চমকে দেয় তারা। মৌসুমের বাকি সময়ের জন্য ক্লাবটির দায়িত্ব সামলাবেন ফ্রান্সেস্কো কালজোনা। একইসঙ্গে স্লোভাকিয়া জাতীয় দলেরও কোচ হিসেবে থাকবেন তিনি।

নাপোলির মালিক অরেলিও দে লরেন্তিস এক বিবৃতিতে জানান, ‘কঠিন সময়ে দলের পাশে থাকার জন্য নাপোলি ও দে লরেন্তিস পরিবারের বন্ধু ওয়ালতার মাজ্জারিকে ধন্যবাদ জানাতে চাই আমি। তিনি সব সময় আমাদের পরিবার ও নাপোলসবাসীর হৃদয়ে থাকবেন। আমি ফ্রান্সেস্কো কালজোনাকে আবার স্বাগত জানাতে চাই, যিনি আমাদের সঙ্গে মরিজিও সারি ও লুসিয়ানো স্পালেত্তির অধীনে কাজ করেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা