× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উন্নতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫১ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উন্নতি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ব্যাপক রদবদল হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই জয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে নিউজিল্যান্ড। অবনতি হয়েছে প্রোটিয়াদের। ঘরের মাঠে ইংল্যান্ডকে দমিয়ে লাভবান ভারত। পয়েন্ট বেড়েছে স্কাই ব্লুদের। অবনতি হয়েছে ইংলিশদের। এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশেরও। পাঁচ থেকে চারে উঠে এসেছে টিম টাইগার্স।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে চারটি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। যাতে তিনটিতে জয়, একটি হার। চার ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৬, শতাংশের হিসেবে ৭৫.০। টেবিলের দুইয়ে ভারত। ৭টি ম্যাচ খেলে তারা ৪টিতেই জিতেছে। রোহিত শর্মাদের পয়েন্ট ৫০। শতাংশের হিসাবে ৫৯.৫২। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হেরে দুই থেকে পাঁচে নেমেছিল ভারত। পরের দুই ম্যাচ জয়ে জায়গা পুনরুদ্ধার করেছে।

শীর্ষ থেকে তিনে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১০টি টেস্টের ৬টি জিতেছে অস্ট্রেলিয়া। তিনটি হেরেছে এবং একটি ড্র হয়েছে। অজিদের পয়েন্ট ৬৬। শতাংশের হিসাবে ৫৫.০০।

সম্প্রতি সাদা পোশাকে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। না খেললেও উন্নতি হয়েছে পয়েন্ট টেবিলে। বাকি দলগুলোর জয়-পরাজয়ে আখেরে স্বস্তি বাংলাদেশ শিবিরে। মূলত বাংলাদেশ এগিয়েছে পয়েন্টের শতাংশের হিসাবে। এক জয় ও এক হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচ থেকে চারে উঠে এসেছে বাংলাদেশ। আর ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাকিস্তান। ছয়ে থাকা ক্যারিবীয়দের পয়েন্টের শতাংশ ৩৩.৩৩। সাতে নেমে গেছে প্রোটিয়ারা। তাদের পয়েন্টের শতাংশ ২৫.০। এ ছাড়া ভারতের বিপক্ষে টানা হারে পয়েন্ট কমেছে ইংল্যান্ডেরও। বেন স্টোকসদের পয়েন্টের শতাংশ এখন ২১.৮৮।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা